RCB vs GT IPL Final
RCB vs GT IPL Final

RCB vs GT IPL Final: গুজরাটের ঘরের মাঠে কোহলিদের জন্য জনগর্জন!

Bengal Liberty, ৩১ মে ২০২৬:‘কিং’ বনাম ‘প্রিন্স’-এর জমজমাট লড়াইয়ের জন্য প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।(RCB vs GT IPL Final)বহুপ্রতীক্ষিত ফাইনালের মঞ্চে মুখোমুখি প্রতিযোগিতার দুই সেরা দল। একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে পাঁচ বছরে তিনবার ফাইনালে ওঠা এবং একবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Ujjwal Mukhejee Abp Ananda: অভিষেকের ‘ঢাল’ ABP আনন্দের বামপন্থী সাংবাদিক উজ্জ্বল

RCB vs GT IPL Final
RCB vs GT IPL Final

মাঠ শুভমানদের, গর্জন কোহলিদের(RCB vs GT IPL Final)

প্রাণবন্ত রবি শাস্ত্রীর চমৎকার সঞ্চালনার মাঝে আরসিবির অধিনায়ক রজত পাটিদার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আর ঠিক তখনই গ্যালারি থেকে কোহলিদের জন্য ওঠে তুমুল জনগর্জন। ঘরের মাঠে গুজরাট খেললেও সমর্থনের দিক থেকে খানিকটা এগিয়েই শুরু করবে ‘মেন ইন রেড’ শিবির।

কিং বনাম প্রিন্স((RCB vs GT IPL Final)

আরও একটি বহুল আলোচিত লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা— ‘কিং’ কোহলি বনাম ‘প্রিন্স’ শুভমান গিল। এখনও পর্যন্ত দু’জনের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছেন কোহলি। তবে ম্যাচের মোড় নিজের দিকে ঘুরিয়ে দিতে যথেষ্ট দক্ষ শুভমান গিলও।

RCB vs GT IPL Final
RCB vs GT IPL Final

শেষ পর্যন্ত কী হবে? কার মাথায় উঠবে সেরার মুকুট? রজত পাটিদার কি পারবেন এমএস ধোনি ও রোহিত শর্মার কাতারে নাম লেখাতে? সেই উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury