
Bengal Liberty:
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঘুষ ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সরকার। পুলিশকর্মী থেকে জনপ্রতিনিধি—ঘুষ বা তোলা নেওয়ার অভিযোগে কারও নাম উঠলে রেয়াত করা হবে না বলে বারবার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পর দুর্নীতির বিরুদ্ধে আরও সক্রিয় হয়েছে অ্যান্টি করাপশন ব্যুরো (Anti-Corruption Bureau)। আর তারই মধ্যে ১ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে হাতেনাতে গ্রেফতার হলেন সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল।
টাকা লোপাটের চেষ্টা(Anti-Corruption Bureau)
আরও খবর
হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার অধীন নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডলের বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ঘুষের টাকা নেওয়ার সময়ই তাঁর কাছে পৌঁছে যায় ACB-র দল। আধিকারিকরা তাঁকে ধরতে এগিয়ে গেলে কনস্টেবল শুভময় মণ্ডল ঘুষের টাকার দু’টি বান্ডিল ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। তবে বাকি টাকা তাঁর কাছেই থেকে যায়। প্রাথমিক তল্লাশিতে তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে ACB।

উদ্ধার বাকি টাকা(Anti-Corruption Bureau)
এরপর ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ওই কনস্টেবল যে জায়গায় টাকার বান্ডিলগুলি ছুড়ে ফেলেছিলেন, সেখান থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ঘুষের পুরো ১ লক্ষ টাকা।
Anti-Corruption Bureau
গ্রেফতারের সময় শুভময় মণ্ডল ACB আধিকারিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং ঘটনাস্থলে উত্তেজনাও তৈরি হয় বলে সূত্রের খবর। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে ACB। কী কারণে এবং কার কাছ থেকে ওই ঘুষ নেওয়া হচ্ছিল, ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ দুর্যোগের ধাক্কা সামলে হলদিয়ায় ৬ হাজার কোটির শিল্পবার্তা, পুনর্গঠনে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর


