CP about Messi's event
CP about Messi's event

CP about Messi’s event: শতদ্রুদের গাফিলতি ছিল, মেসির অনুষ্ঠান প্রসঙ্গে বললেন সিপি

Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: মেসির অনুষ্ঠান প্রসঙ্গে যুবভারতী কাণ্ডে এখনও উত্তপ্ত কলকাতাবাসী। আন্তর্জাতিক মহলে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতি। মেসির অনুষ্ঠান প্রসঙ্গে একাধিক কথা জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মেসির কলকাতা সফরে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচিতে বদল আনা হলেও জানানো হয়নি পুলিশকে। যুবভারতীকাণ্ডে আয়োজক শতদ্রুকে নিয়ে এই দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP about Messi’s event)।

CP about Messi's event
CP about Messi’s event

মনোজ ভার্মার দাবি (CP about Messi’s event)

মেসির কলকাতার অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। তিনি মেসির ভারত সফরের আগে কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করেন। এই প্রসঙ্গে সিপি জানান, প্রথমে মেসির থাকার কথা ছিল তাজ বেঙ্গল হোটেলে, সে প্রসঙ্গে আয়োজকের সাথে দেখা হয়েছিল তাঁর। পরবর্তীতে অনুষ্ঠান অন্যদিকে হওয়ায় আর কোনও যোগাযোগ হয়নি বলে জানান তিনি। জানা গেছে শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান সূচিতে পরিবর্তন করা হয়েছিল। মেসির তাজ বেঙ্গলে থাকার কথা হলেও পরে ওঠেন হায়াতে।

প্রসঙ্গত, যুবভারতীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কাঠ গোড়ায় দাঁড় করানো হয় আয়োজক শতদ্রু দত্তকেও। অভিযোগের ভিত্তিতে শতদ্রু দত্তকে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত।

কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন সিপি।

মেসির কলকাতা সফর যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্টি হওয়া চরম বিশৃঙ্খলা আন্তর্জাতিক মহলে সমালোচনা সৃষ্টি করেছিল। ফুটবল প্রেমীরা নিরাস হয়ে খালি হতে ফিরে গিয়েছিলেন। যুবভারতী কান্ডের জেরে এখনও উত্তপ্ত পরিস্থিতি। সোমবার রাতেই নবান্নের কাছে জমা পড়েছে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট।

[embedyt] https://www.youtube.com/watch?v=uLi6cdAVzuw[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury