Bengal Liberty:
ফলতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের জন্য তৈরি অস্থায়ী নির্মাণ নিয়ে এবার কড়া অবস্থান কলকাতা হাই কোর্টের। খেলার মাঠ ও উদ্যান দখল করে বেআইনি ভাবে ওই নির্মাণ করা হয়েছে—এই অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “ফলতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ নির্মাণ সরিয়ে দিন। মেডিক্যাল কলেজের নামে অস্থায়ী নির্মাণ তোলা হয়েছে। এতদিনের অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন।”

কড়া পদক্ষেপ হাইকোর্টের (Highcourt on Abhishek)
এমনকী নির্মাণ না সরানো হলে পুলিশকে ডেকে পাঠানোর কথাও আদালতের তরফে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, “পুলিশ কে ডেকে পাঠাবো? নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?” আগামী সপ্তাহে ফের মামলাটির শুনানি হবে। তার আগে মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে আদালত।
আরও খবর
ফলতা বিডিও অফিসের পাশে থাকা খেলার মাঠ ও উদ্যানের জায়গায় সেবাশ্রয়ের জন্য দু’টি অস্থায়ী নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। ওই নির্মাণ ভেঙে ফেলার আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান। তাঁর দাবি, সেবাশ্রয়ের কাজ বর্তমানে বন্ধ থাকলেও নির্মাণগুলি এখনও রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন।

সেবাশ্রয়ের জেরে বন্ধ খেলাধুলা (Highcourt on Abhishek)
মামলাকারীর বক্তব্য, ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠান হত। নির্মাণের কারণে সেই ব্যবহার ব্যাহত হচ্ছে।
গত বছর নিজের লোকসভা এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার উদ্দেশ্যে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক। বিধানসভা নির্বাচনের আগে ফলতায় তৈরি হয়েছিল একাধিক অস্থায়ী কাঠামো। মামলাকারীর দাবি, অভিষেকের লোকসভা এলাকার মধ্যে ফলতার সেবাশ্রয়ই ছিল সবচেয়ে বড়, এবং স্থানীয়ভাবে সেখানে প্রায় পাঁচ কোটি টাকা খরচের দাবিও উঠেছে।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ! ফের বিতর্কে যাদবপুরের দেওয়াললিখন


