Highcourt on Sujit Basu : সুজিত বসুর জামিন মামলায় নতুন মোড়! প্রধান বিচারপতিকে অভিযোগ খতিয়ে দেখার আর্জি আইনজীবীর

Bengal Liberty:

সুজিত বসুর জামিন মামলা থেকে বিচারপতি শুভ্রা ঘোষ সরে দাঁড়ানোর ঘটনায় এ বার গোটা ঘটনার নিরপেক্ষ অনুসন্ধানের আবেদন জানালেন প্রাক্তন মন্ত্রীর পক্ষে সওয়াল করা আইনজীবী(Highcourt on Sujit Basu)। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে চিঠি দিয়ে এই আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের আদালতে গিয়েও প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি জানিয়ে আসেন সুজিত বসুর পক্ষে থাকা সিনিয়র আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

বিচারপতির অভিযোগ(Highcourt on Sujit Basu)

 

ঘটনার সূত্রপাত ১৭ অগস্ট। সুজিত বসুর জামিন মামলার শুনানি শেষ হওয়ার পর ওই দিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। অভিযোগ ওঠে, পরের দিন ১৮ অগস্ট বিচারপতির চেম্বারের সামনে গিয়ে মামলার নথি বার করে দেখানোর জন্য বিচারপতির ব্যক্তিগত সচিবকে অনুরোধ করেন সুজিত বসুর আইনজীবী। এই ঘটনার পরই প্রধান বিচারপতিকে পুরো বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। পাশাপাশি উক্ত মামলা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিচারপতি শুভ্রা ঘোষ। ফলে নিয়ম মেনে মামলাটি এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে গিয়েছে।

sujit basu
sujit basu

অভিযোগ অস্বীকার(Highcourt on Sujit Basu)

 

তবে গোটা অভিযোগ অস্বীকার করেছেন সুজিত বসুর আইনজীবী। তাঁর দাবি, তিনি বা তাঁর কোনও জুনিয়র বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে ঢোকার চেষ্টা করেননি। এমনকি মামলার নথি কাউকে বার করে দিতে বলার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে বিচারপতির চেম্বারের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের আবেদনও জানানো হয়েছে।

 

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে সুজিত বসুর পক্ষে থাকা এক জুনিয়র আইনজীবী জানিয়েছেন, ১৮ অগস্ট দুপুরে এক জুনিয়র আইনজীবী তাঁকে ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান, আদালতের এক কর্মী কয়েকটি রায়ের কপি সংগ্রহের জন্য তাঁকে ডাকছেন। এরপর ওই কর্মী তাঁকে বিচারপতির চেম্বারের সামনের ঘরে নিয়ে যান।

 

Highcourt on Sujit Basu 

 

ওই আইনজীবীর দাবি, সেখানে মামলার নথি চাওয়া হলেও তিনি নিজে কোনও কথা বলেননি। নথি বিচারপতির কাছেই রয়েছে বলে জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসেন। নিরপেক্ষ ভাবে অনুসন্ধান হলে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন বলেও প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে জানিয়েছেন তিনি।

 

এখন প্রধান বিচারপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার কীভাবে অনুসন্ধান হয়, সেদিকেই নজর আইনজীবী মহলের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  বেআইনি হোটেলে আর নোটিশ নয়, বেনিয়ম দেখলেই সিলের নির্দেশ অগ্নিমিত্রার

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury