Jamshedpur Fc defeats East Bengal
Jamshedpur Fc defeats East Bengal

Jamshedpur Fc defeats East Bengal: ম্যাচে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিলো জামশেদপুর এফসি!

Bengal Liberty, কলকাতা ২৬ ফেব্রুয়ারী ২০২৬: জয়ের হ্যাটট্রিক অধরা! এগিয়ে গিয়েও হারতে হলো ইস্ট বেঙ্গলকে। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচে পরতে পরতে ছিল চমকের পর চমক (Jamshedpur Fc defeats East Bengal)। প্রথম থেকেই দুই দল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল—সুযোগ তৈরি করেও সুযোগ নষ্টের খেসারত দিতে হলো লাল-হলুদ বাহিনীকে।

প্রথমার্ধের ৫ মিনিট বাকি থাকতে ১-০ গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। লালরিন্ডিকার গোলে অক্সিজেন পান অস্কার ব্রুজোনের ছেলেরা।

Jamshedpur Fc defeats East Bengal
Jamshedpur Fc defeats East Bengal

দ্বিতীয়ার্ধেও জমজমাট ফুটবল (Jamshedpur Fc defeats East Bengal)

দ্বিতীয়ার্ধেও জমজমাট ফুটবলের সাক্ষী রইল জনতা। শট-পাল্টা শটের লড়াই চলতে থাকে। এরই মধ্যে ৬১ মিনিটে হেডের সাহায্যে গোল করে সমতা ফেরান জামশেদপুরের এজে। দুর্দান্ত অ্যাসিস্ট ছিল নিকোলা স্টোজানোভিচের। তখন ম্যাচের ফল ১-১।

৭১ মিনিটে হলুদ কার্ড দেখেন নিখিল বাড়লা। ধীরে ধীরে খেলার গতি হারিয়ে ফেলে ইস্ট বেঙ্গল। ম্যাচ যত দীর্ঘায়িত হয়, ততই খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় জামশেদপুর।

আরো পড়ুন:- Abhishek Sharma’s blistering knock: অবশেষে ফর্মে ফিরলেন অভিষেক, দুর্দান্ত ব্যাটিংয়ে মন জয় করলেন দর্শকদের

৮৬ মিনিটে ফাউলের জেরে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি আদিত্য পুরকায়স্থ। এবার হলুদ কার্ড দেখেন ইস্ট বেঙ্গলের মিগেল ফিগেইরা।

আর ঠিক তারপরেই ম্যাচের শেষ পেরেকটি কফিনে পুঁতে দেন জামশেদপুর এফসির রেই তাচিকাওয়া—দুরন্ত গোলে সব আশা শেষ করে দেন তিনি।

পরপর দুটি ম্যাচ জিতে ভালো ফর্মে থাকা ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিলেন ওয়েন কোয়েলের ছেলেরা। ম্যাচ শেষে জামশেদপুর পয়েন্ট টেবিলে ১ নম্বর স্থানে রয়েছে। ইস্ট বেঙ্গল এখন ৩ নম্বরে। প্রতিযোগিতা যত এগোবে, ততই লড়াই আরও তীব্র হবে।

Jamshedpur Fc defeats East Bengal
Jamshedpur Fc defeats East Bengal

সামনে এফসি গোয়ার চ্যালেঞ্জ (Jamshedpur Fc defeats East Bengal)

ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ কঠিন প্রতিপক্ষ FC Goa-র বিরুদ্ধে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে মানুয়েল মার্কেজের দল। দারুণ ছন্দে আছে গোয়া শিবির। বল দখল ও পুরো মাঠ জুড়ে খেলায় পারদর্শী সন্দেশ ঝিঙ্গান, উদন্ত সিংরা আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত।

যুব ভারতী ক্রীড়াঙ্গনে শেষমেশ কী হয়, সেটাই এখন দেখার। হারের শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে লাল-হলুদ শিবির, নাকি এফসি গোয়ার সামনে হার মানতে হবে অস্কার ব্রুজোনদের—সেদিকেই নজর থাকবে সমর্থকদের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury