Jyotipriyo Mallik
Jyotipriyo Mallik

Jyotipriyo Mallik: “এবার বিশ্রাম নিতে চাই ” রাজনৈতিক ময়দানে হেরে বিপর্যস্ত জ্যোতিপ্রিয় মল্লিক

বেঙ্গল লিবার্টি, কলকাতা:

দীর্ঘদিনের ‘পাপ কার্য’ আর কোটি কোটি টাকার রেশন দুর্নীতির বোঝায় তিনি আজ ক্লান্ত, বিধ্বস্ত। ইডির হাজতবাস আর আইনি লড়াইয়ের চক্করে পড়ে বিশ্রামের কথা ভাবছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। বুধবার বিধানসভার অন্দরে বিজেপি নেতা অর্জুন সিংয়ের মুখোমুখি হয়ে নিজের অবসাদের কথা উগরে দিলেন বালু। সরাসরি বললেন, “এবার একটু বিশ্রাম নিতে চাই!”

Jyotipriyo Mallik
Jyotipriyo Mallik

ইডি হেফাজতে থাকার পর থেকে শারীরিক ও মানসিক এভাবে বিধস্ত তৃণমূলের নেতা। পুরোনো বন্ধুত্বের খাতিরেই অর্জুন সিং – এর সাথে গল্প জমে। দীর্ঘ রাজনৈতিক আর আইনি টানাপোড়েনে চরম ক্লান্ত হয়ে গেছেন বালু। এবার নিজের মুখেই বিশ্রামের কথা বললেন তিনি। তবে রাজনৈতিক ময়দান থেকে বিশ্রাম নিচ্ছেন নাকি পাপ কর্ম থেকে বিরত থাকতে চায়, সেদিকে জল্পনার কাঁটা ঘুরছে।

Jyotipriyo Mallik
Jyotipriyo Mallik

রেশন দুর্নীতি থেকে ‘পাপ কর্মের’ বোঝা

বিগত পনেরো বছরে খাদ্য দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের কথাই ছিল শেষ কথা। কিন্তু সময় বদলেছে। কোটি কোটি টাকার রেশন বণ্টন দুর্নীতি মামলায় নাম জড়ানো, দিনের পর দিন কেন্দ্রীয় এজেন্সির লক-আপে কাটানোর পর আজ ক্লান্ত বোধহয় বালু। মনের কথা খুলে বললেন বন্ধু অর্জুন সিং এর কাছে – এবার একটু বিশ্রাম নেব ভাবছি! ” তবে এই বিশ্রামের পিছনে কোন সত্য আসলে লুকিয়ে আছে, তা পরিষ্কার করলেন না প্রাক্তন খাদ্যমন্ত্রী।

অর্জুন সিং এর বক্তব্য

রাজনৈতিক সহকর্মীর ব্যাপারে সোজাসাপটা বক্তব্য রাখলেন অর্জুন সিং। তার মতে, ” প্রায় সাত বছর ভাবে দেখা হল। শারীরিক ও মানসিক ভাবে বড্ড ক্লান্ত বালু। আমার মতে, রাজনীতি করা উনার উচিত নয়। এতদিন রেশন চুরির মত পাপকর্মে জড়িত ছিল। এবার একটু পুণ্য করা উচিত। রাজনৈতিক ময়দানের বাইরেও ওর সাথে সম্পর্ক ছিল বহু বছর।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury