Kolkata Metro Modernization
Kolkata Metro Modernization

Kolkata Metro Modernization: কলকাতা মেট্রোর পরিকাঠামো উন্নয়নে ১২০১ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের

কলকাতা মেট্রোর পরিকাঠামো উন্নয়নে ১২০১ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের, জমি অধিগ্রহণে রাজ্যের অসহযোগিতায় থমকে একাধিক প্রকল্প!

Bengal Liberty Desk, ১১ ফেব্রুয়ারি, কলকাতা:

মোট ১,২০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে(Kolkata Metro Modernization)

দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা, কলকাতা মেট্রোর ব্লু লাইন করিডোর (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত) আধুনিকীকরণে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের(Kolkata Metro Modernization)। চার দশকের পুরোনো পরিবেশগত নিয়ন্ত্রণ ব্যবস্থা (ECS) এবং টানেল ভেন্টিলেশন সিস্টেম (TVS) পাল্টে ফেলার জন্য মোট ১,২০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, রেল মন্ত্রক লোকসভায় জানিয়েছে যে, রাজ্যে জমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের মতো রাজ্য সরকারের আওতাধীন বিষয়গুলির জেরে চারটি মেট্রো করিডোরের প্রায় ২০ কিলোমিটার নির্মাণকাজ আটকে রয়েছে।

আধুনিকীকরণের খুঁটিনাটি-যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো, শক্তি সাশ্রয় করা এবং ধোঁয়া নিয়ন্ত্রণ ও জরুরি যাত্রী স্থানান্তরের মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি করা লক্ষ্য(Kolkata Metro Modernization)। ১৫টি স্টেশনের জন্য পুরোনো ওয়াটার-কুলড চিলারগুলিকে আধুনিক এয়ার-কুলড চিলারে প্রতিস্থাপন করা হবে। এই পরিবর্তনের ফলে প্রতি বছর ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল সাশ্রয় হবে, যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা নেবে।

Kolkata Metro Modernization
Kolkata Metro Modernization

রাজ্য-কেন্দ্র সংঘাত!

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন যে, একাধিক প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রয়োজনীয় অনুমোদন পেতে বিলম্ব দেখা যাচ্ছে(Kolkata Metro Modernization)। খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য রাজ্য সরকারের জমি পেতে প্রায় ৫ বছর সময় লেগেছে। এছাড়াও বি.সি. রায় মার্কেটে ৫২৮টি বেআইনি দোকান সরানোর বিষয়টি সাড়ে তিন বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে।

চিংড়িঘাটা ক্রসিং-এ ট্র্যাফিক ডাইভার্সনের জন্য প্রায় ১০ মাস ধরে রাজ্যের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে(Kolkata Metro Modernization)। নোয়াপাড়া-বারাসাত ও বরানগর-ব্যারাকপুর, এই রুটগুলিতেও জমি অধিগ্রহণ, বেআইনি দখলদারি সরানো এবং ইউটিলিটি স্থানান্তরের কাজ রাজ্যের কারণে থমকে আছে।

রেল মন্ত্রক জানিয়েছে, পরিষেবা ব্যাহত না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে আধুনিকীকরণের কাজ চালানোর পরিকল্পনা করা হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury