Peaceful Voting
Peaceful Voting

Peaceful Voting: ব্যারাকপুরে অশান্তি রুখতে মরিয়া কমিশন! ‘ভয়হীন’ ভোটের প্রতিশ্রুতি সিইও মনোজ আগরওয়ালের

Bengal liberty , কলকাতা :

ভোটের আগে তপ্ত ব্যারাকপুর ও উত্তর ২৪ পরগনা জেলা। এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন Peaceful Voting। বুধবার ব্যারাকপুরে সর্বদলীয় বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল স্পষ্ট জানালেন, “কোনো অশান্তি সহ্য করা হবে না, অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।”

Peaceful Voting
Peaceful Voting

জনগণের জন্য কমিশন মূলত আশ্বাস দিয়েছেন, নিরাপদ ভোট হবে। ভোটাররা যাতে কোনো ভয় ছাড়াই বুথে যেতে পারেন, তা নিশ্চিত করবে কমিশন।রিগিং বা বুথ দখলের চেষ্টা হলে তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি স্পর্শকাতর এলাকায় থাকবে নজিরবিহীন নিরাপত্তা থাকবে।

তবে কমিশনের এই আশ্বাসেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। তাদের মতে, “মুখে আশ্বাস দিলেও কাজ কতটা হবে, তা ভোটেই বোঝা যাবে।” সিইওর এই কড়া বার্তা ব্যারাকপুরের অশান্তির ইতিহাস বদলাতে পারে কি না, দেখতে চায় রাজ্যবাসী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury