Serampore scandal
Serampore scandal

Serampore scandal: তৃণমূল পার্টি অফিসে মজুত সাদা থান, হিন্দু গণহত্যার ছক!

Bengal Liberty: তৃণমূলের অঞ্চল অফিস থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হল। হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা কালীতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই অফিসটি প্রাক্তন তৃণমূল প্রধান তথা অঞ্চল সভাপতি মোহন মণ্ডলের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

পার্টি অফিসে সরকারি সামগ্রী (Serampore scandal)

শিমলা এলাকায় বিজেপির ‘এক গাছ মায়ের নামে’ কর্মসূচি চলছিল। সেই সময় বিজেপি কর্মীরা ওই তৃণমূল অফিসে সরকারি জিনিসপত্র মজুত থাকতে দেখেন। অফিসের ভেতরে প্রচুর সাদা থান কাপড়, সরকারি বালতি এবং মশারি ঠাসা ছিল। দোতলা ওই অফিসে খাট ও বিছানাও পাতা ছিল। পঞ্চায়েতের সরকারি জিনিস স্বজনপোষণের জন্য পার্টি অফিসে রাখা হয়েছিল বলে অভিযোগ।

Advertisement
Advertisement

বিজেপির বিস্ফোরক অভিযোগ (Serampore scandal)

বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনে বিজেপি হেরে গেলে তাঁদের কর্মীদের বাড়িতে ভয় দেখানোর জন্য এই সাদা থান পাঠানো হতো। তাঁদের আরও দাবি, রাজ্যে যেমন ‘পিসি-ভাইপো’ রাজ চলত, রাজ্যধরপুরে তেমনই ‘কাকা-ভাইপো’ রাজ চলত। আগে ভয়ে কেউ মুখ খুলত না। এখন সরকার বদল হওয়ায় মানুষ সাহস পেয়েছে। সরকারি সামগ্রী কেন পার্টি অফিসে রাখা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury