Suvendu Adhikari cabinet
Suvendu Adhikari cabinet

Suvendu Adhikari cabinet: সোমবার শুভেন্দু মন্ত্রিসভার দফতর বণ্টন, নবান্নে বিশেষ বৈঠক

Bengal Liberty: রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টনের পালা। আগামী সোমবার নবান্নে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ বৈঠক শুরু হবে। সেখানেই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে।

Suvendu Adhikari cabinet
Suvendu Adhikari cabinet

৪১ সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (Suvendu Adhikari cabinet)

সম্প্রতি রাজ্যে নতুন মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ হয়েছে। সেখানে মোট ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪১। সোমবারের বৈঠকে দফতর বণ্টনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

Advertisement
Advertisement

নজরে তিন জেলার প্রশাসনিক বৈঠক (Suvendu Adhikari cabinet)

মন্ত্রিসভার বৈঠকের পর একটি বিশেষ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নবান্ন সূত্রে খবর, তৃণমূলের সদ্য বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা এই বৈঠকে যোগ দিতে পারেন। এছাড়াও, এই তিন জেলা থেকে আরও কয়েকজন তৃণমূল বিধায়ক মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury