Suvendu On Mamata: ‘দুধ গরম’ বিতর্কে মমতাকে পাল্টা মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

Bengal Liberty:

পার্ক স্ট্রিটের ‘দুধ গরম’ বিতর্ক এবার পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। যে মহিলাকে ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের মুখে পড়তে হয়েছিল, মঙ্গলবার সেই মহিলাই সরাসরি মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী। পরে পুরসভাকে বলে ওই মহিলার থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

Advertisement
Advertisement

বিজেপির তোপ (Suvendu On Mamata)

 

ঘটনার রাজনৈতিক সূত্রপাত অবশ্য সোমবার। ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের ঘটনাকে সামনে রেখে অগ্নিমিত্রা পাল ও রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন। তিনি ওই অসহায় পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, পরিবারটির থাকার ব্যবস্থা এবং শিশুটির পড়াশোনার দায়িত্বও প্রয়োজনে তাঁরা নিতে পারেন।

 

এরপর থেকেই পাল্টা প্রশ্ন তুলেছিল বিজেপি। শাসক শিবিরের বক্তব্য ছিল, ১৫ বছর ক্ষমতায় থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের গৃহহীন পরিবারের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেননি? মমতা নিজেই যখন নাইট শেল্টারের কথা বলেছেন, তাহলে এত দিন এই পরিবার ফুটপাথে কেন ছিল?

Agnimitra Paul
Agnimitra Paul

মমতাকে জবাব (Suvendu On Mamata)

 

আর সেই রাজনৈতিক চাপের মধ্যেই মঙ্গলবারের জনতার দরবারে সামনে এল নতুন ছবি। ওই মহিলার সঙ্গে সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন। মুখ্যমন্ত্রীর দাবি, ওই মহিলা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। বরং তিনি মুখ্যমন্ত্রীর উপর আস্থা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘১৫ বছর মমতা খোঁজ নেননি। এখন লোক পাঠিয়ে টাকা নিয়ে বিজেপির নামে নিন্দা করানো হচ্ছে।’’ তাঁর এই বক্তব্য ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাত আরও তীব্র হয়েছে।

 

Suvendu On Mamata

 

যে ঘটনাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার প্রশ্ন তুলে বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন, সেই পরিবারের পাশে দাঁড়িয়ে কার্যত মমতাকে ‘সেফ সাইড গোল’ দিলেন শুভেন্দু। রাজনৈতিক মহলের একাংশের মতে, ফুটবলের ভাষায়, মমতার তোলা বলেই সেফ সাইড গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করল বিজেপি।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ তিন মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের! ৩০ নভেম্বর পর্যন্ত স্বস্তি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury