Bengal Liberty: নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত পরিস্থিতি এবং সেখানে আটকে থাকা বা নিখোঁজ রাজ্যবাসীদের উদ্ধারে তৎপর হয়েছে নবান্ন। ভবানীভবনের রাজ্য পুলিশের সদর দফতরে খোলা হয়েছে বিশেষ ফ্লাড কন্ট্রোল ইনফরমেশন রুম। পাশাপাশি, নেপালে আটকে থাকা বা নিখোঁজ রাজ্যের পর্যটকদের একটি প্রাথমিক তালিকাও প্রকাশ্যে এসেছে, যেখানে হাওড়া, দুর্গাপুর, বারুইপুর, বারাসাত, কলকাতা এবং হুগলি সহ বিভিন্ন জেলার একাধিক ব্যক্তির নাম রয়েছে। এই তালিকায় যেমন অনিতা দাস, শর্মিষ্ঠা ভৌমিক রায়, দেবশীষ বন্দ্যোপাধ্যায়ের মতো নাম রয়েছে, তেমনই বেশ কিছু ভিনরাজ্যের ব্যক্তির নামও অন্তর্ভুক্ত হয়েছে। প্রশাসন তালিকাভুক্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জরুরি হেল্পলাইন নম্বরসমূহ (WB Missing Nepal List)
উদ্বেগজনক এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে একাধিক ডেডিকেটেড হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে:
রাজ্য পুলিশের কন্ট্রোল রুম: (033) 24793311 এবং 9147890181
আরও খবর
ভবানীভবন কন্ট্রোল রুম: 033-24794044 / 9147890146 এবং ডিজির কন্ট্রোল রুম: 9174890145
কলকাতা পুলিশ হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ: 18003455678 / 9874902880
নেপালে ভারতীয় দূতাবাস: +977 985 131 6807 এবং +977 970 910 7500
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/27/india-bangladesh-border-6/


