Heavy Rainfall
Heavy Rainfall

West Bengal Weather: দিঘার কাছে স্থলভাগে আছড়ে পড়ল গভীর নিম্নচাপ, রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা

Bengal Liberty: 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার গভীর রাতে পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে এটি দিঘার কাছাকাছি উপকূলভাগ অতিক্রম করে এবং এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে।

Advertisement
Advertisement

West Bengal Weather

 

মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে গভীর নিম্নচাপটি উত্তর উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল। তখন এর কেন্দ্র ছিল ২১.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি দিঘা থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে, বালেশ্বর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, বারিপদা থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, জামশেদপুর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কেওনঝড় থেকে ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।

 

উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপWest Bengal Weather

 

Labdfall
West Bengal Weather 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের ওপর দিয়ে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

 

West Bengal Weather 

 

পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আবহাওয়া দপ্তর। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁরা আগে থেকেই সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সমস্ত উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ঐতিহাসিক সোনা! শট পুটে ভারতের মুখ উজ্জ্বল করলেন শর্মিলা ধানকর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury