West Bengal Weather Today
West Bengal Weather Today

West Bengal Weather Today: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, উত্তরে ভারী বৃষ্টির ভ্রুকুটি! আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন…

Bengal Liberty Desk, ৩১ মার্চ, কলকাতা: মার্চ মাসের শেষ দিনেও স্বস্তি দিচ্ছে না আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সমগ্র রাজ্য জুড়েই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকার পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত মিলেছে।

কলকাতার আবহাওয়া (West Bengal Weather Today 31 March)-

West Bengal Weather Today
West Bengal Weather Today

কলকাতায় আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস কম।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 31 March)-

আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যাকে মরসুমের অন্যতম শক্তিশালী কালবৈশাখী হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা-

সমুদ্রে আবহাওয়ার অবনতি হওয়ার আশঙ্কায় আজ মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল সমুদ্র এবং ঝোড়ো হাওয়ার কারণে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন (West Bengal Weather Today 31 March)-

West Bengal Weather Today: সপ্তাহের শুরুতেই ভিজবে বাংলা! কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে জারি ভারী বৃষ্টির সতর্কতা

West Bengal Weather Today: রবিতেও ঝড়-বৃষ্টি অব্যাহত, উত্তর–দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি! কেমন খাকবে আবহাওয়া? জেনে নিন…

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 31 March)-

উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যার ফলে যানচলাচল কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury