Bengal Liberty : সংসদের বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে অবশেষে হতে চলেছে বহু প্রতীক্ষিত বৈঠক (CM Suvendu Adhikari)। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই-র সাংসদদের সঙ্গে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের ভবিষ্যৎ, সাংসদদের সাংগঠনিক সমস্যা এবং এলাকার প্রশাসনিক সহযোগিতার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে (CM Suvendu Adhikari)।

এবার বঙ্গভবনেই চূড়ান্ত বৈঠক (CM Suvendu Adhikari)
সংসদের বাদল অধিবেশনের শুরুতেই এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে বৈঠকের স্থান হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনের কথা ভাবা হলেও পরে তা বদলে দিল্লির বঙ্গভবন ঠিক করা হয়। তবে ২৮ জুলাই বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের কারণে দিল্লি যেতে পারেননি শুভেন্দু। সেই কারণে বৈঠক স্থগিত হয়ে যায়। ওই সময় বৈঠক না হলেও, তার আগের রাতে নবান্নে গিয়ে শুভেন্দুর সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দুই পক্ষের কেউই। অবশেষে মঙ্গলবার বঙ্গভবনে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চূড়ান্ত হয়েছে। বৈঠকে ২০ জন সাংসদ থাকবেন, নাকি আরও বেশি সংখ্যক সাংসদ যোগ দেবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

আলোচনায় একাধিক ইস্যু (CM Suvendu Adhikari)
এনসিপিআই সাংসদদের লোকসভায় এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। স্পিকার ওম বিড়লা এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি। যদিও এর আগেই এনডিএ-র বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন এনসিপিআই-র সাংসদরা। ফলে দলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, একাধিক সাংসদের অভিযোগ, তাঁদের এলাকায় পুলিশ-প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না। এমনও দাবি করা হচ্ছে, কয়েকজন সাংসদ এখনও নিজেদের লোকসভা এলাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এই সমস্ত বিষয়ও মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে সূত্রের খবর।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/03/rg-kar-case-6/


