Bengal Liberty: ‘সিপিএম এখন তৃণমূলের জোটসঙ্গী’। শুক্রবার দিল্লিতে জাতীয় স্তরের বিরোধী রাজনৈতিক দলগুলির যৌথ জোট ‘ইন্ডি’ (I.N.D.I.A.) ব্লকের একটি সভার প্রাক্কালে এমনটাই মন্তব্য করেন হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন।
ডেরেক ও’ব্রায়েন তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখেন, “I.N.D.I.A. – আমরা সবাই একসাথে আছি। নাগরিক সমাজ, ছাত্র, যুব, শ্রমিক, গৃহবধূ—আমরা সবাই এতে একসঙ্গে আছি। আপনারা শুনেছেন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের প্রতিনিধি কী বলেছেন।
আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) প্রতিনিধিত্ব করছি”। সেই পোস্টে ইন্ডি জোটের অন্তর্ভুক্ত দলগুলির নাম উল্লেখ করার সময় তিনি তৃণমূলের পাশাপাশি সিপিআই(এম), সিপিআই, আরএসপি, শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি এবং এনসিপি-র নাম যুক্ত করেন। তিনি অবশ্য একে একটি “পলিটিক্যাল প্লাস”বা রাজনৈতিক ইতিবাচক দিক হিসেবে আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সিপিআই(এম) পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। কিন্তু জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটের অংশ হিসেবে তারা একই মঞ্চে অবস্থান করছে। ডেরেক ও’ব্রায়েনের এই পোস্টটি মূলত সেই জাতীয় স্তরের জোটের ঐক্যবদ্ধতাকে তুলে ধরার জন্যই করা হয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


