HP Gas
HP Gas

ইন্ডি জোটের আন্দোলনে ক্ষুব্ধ গ্যাস ডিলাররা

Bengal Liberty : দুর্গাপূজার পর্ব শেষ হতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছে বিরোধী ইন্ডি জোট। এই আন্দোলনের জেরে গ্যাস পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা এলপিজি বণ্টনকারী ফেডারেশনের। তবে পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন।

ইতিমধ্যে ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার পথ বন্ধ করে দিয়ে যে সব প্রতিবাদ কর্মসূচি হয়, তা একেবারেই বাস্তবায়চিত নয়। তাই বিরোধীদের প্রস্তাবিত কর্মসূচির মধ্যেও যেন গ্যাস সরবারহে এতটুকু ক্রটি না হয়। প্রত্যেক ডিসট্রিবিউটারের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন প্রতিবাদে সামিল না হয়ে গ্যাসের জোগান অব্যাহত রাখেন। ফেডারেশন যে দিল্লিতে এই প্রতিবাদ কর্মসূচি একেবারেই সমর্থন করে না, সে কথা বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে দিল্লিতে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাসট্রিসের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে চিঠি লিখে আর্জি জানানো হয়েছে, বিরোধীদের এই প্রতিবাদ কর্মসূচি যেন ভাইফোঁটার পর করা হয়। উৎসবের মরশুমে এত বড় প্রতিবাদ কর্মসূচি হলে ব্যবসার ক্ষতি হতে পারে। বণিকসভার তরফে ব্রিজেশ গোয়েল রাহুলের কাছে ১০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার কথা বলেন। এবার গ্যাস সরবারহকারী ডিলাররাও আন্দোলন নিয়ে নিজেদের উষ্মার কথা জানালেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।