Bengal Liberty : সম্প্রতি কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির ছেলে রাইহান বঢরার প্রদর্শনীতে তিরঙ্গা হাতে দিল্লির বিক্ষোভের ছবি যেখানো হয়েছিল। দুটি ছবি এমনও ছিল যেখানে তিরঙ্গা ওড়ানোর ছবি ছিল। কিন্তু জানা যায়, দিল্লির বিকানীর হাউস ম্যানেজমেন্ট তাতে বাধ সাধে। এর ফলে এই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
বুধবার দিল্লির বিকানীর হাউসে প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রাইহানের তোলা চিত্রের প্রদর্শনী হওয়ার কথা ছিল। সেখানে বেশ কিছু ছবি ছিল যেখানে দিল্লিতে যুরকদের বিক্ষোভের ছবি ছিল। তিরঙ্গা পতাকা হাতে বিক্ষোভের ছবি। কিন্তু বাধ সাদেন বিকানীর হাউজ ম্যানেজমেন্ট। রাইহানকে দিল্লিতে বিক্ষোভের ছবি নামিয়ে ফেলতে বলা হয়। এই প্রসঙ্গে ইন্টাগ্রামে রাইহান লেখেন,’বুধবার সন্ধ্যা ৭টার সময় প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।
কিন্তু পাঁচ ঘন্টা আগে ম্যানেজমেন্টের তরফে বলা হয়, দিল্লিতে বিক্ষোভের ছবি সরিয়ে ফেলতে হবে। সরিয়ে যদি না ফেলা হয়, তাহলে প্রদর্শনী বাতিল করা হবে।’ একই ম্যানেজমেন্টের তরফে তিরঙ্গা ওড়ানোর দুটি ছবি নামিয়ে ফেলার কথাও বলা হয়। কিন্তু সেটা করতে রাজি হননি রাইহান। শেষ পর্যন্ত জাতীয় পতাকার একটা ছবি রাখা হয়।
তবে যেভাবে দিল্লিতে বিক্ষোভের ৭৪টি ছবি প্রদর্শনী থেকে তুলে নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, ছবিগুলিতে রাজনৈতিক বার্তা থাকায় তা আপত্তি জানানোর মূল কারণ। যদিও এই বিষয়ে নিজের অবস্থানে অনড় থেকে রাইহান জানান, ভারতীয় চিত্রকর হিসাবে আমার দায়িত্ব হল চারিদিকে যা চলছে তা প্রদর্শনীতে তুলে ধরা। কিন্তু ম্যানেজমেন্ট একজন শিল্পীর কাজে বেরি পরানোর চেষ্টা করছে। আমি জানি না, ওদের ভয় কোথায়। এই ধরনের কাজের সঙ্গে তিনি যে আপস করবেন না, সেই কথাই স্মরণ করিয়ে দিলেন প্রিয়াঙ্কা পুত্র। এই প্রসঙ্গে ইতিমধ্যে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। পুরো বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দিয়ে ম্যানেজমেন্টের এই আপত্তিকে অগনতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সাংসদ।


