Sonia Gandhi: মন্দির মার্গ থানায় প্রিয়াঙ্কা, পৌঁছলেন সোনিয়া গান্ধী

Bengal Liberty: 

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে অংশ নেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়। পরবর্তীতে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও সেখানে পৌঁছান।

Advertisement
Advertisement

Sonia Gandhi 

 

NEET পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং বেকারত্বের মতো সমস্যাগুলো তুলে ধরে CJP-দের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের এই ধরনা কর্মসূচিকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটক করে। জানা গেছে, রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে আটকে রাখা হয়েছিল; তবে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর মেলে।

Sonia Gandhi
Sonia Gandhi

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা Sonia Gandhi

 

প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিরোধী শিবিরের অভিযোগ— তাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এ ঘটনার বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ গিল্ড থেকে সদস্যপদ হারালেন স্বরূপ বিশ্বাস

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury