Ishan Kishan felicitated
Ishan Kishan felicitated

Ishan Kishan felicitated: আইপিএলের মাঝে ভারতের বিধ্বংসী ব্যাটার ঈশান কিষানের-লক্ষ্মীলাভ! ১ কোটি টাকা বাড়তি পেলেন তিনি!

Bengal Liberty, ১৬ মে: আইপিএল হোক কিংবা টি২০ বিশ্বকাপ বা ওয়ান ডে, ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে দ্রুততম দ্বিশতরান (Ishan Kishan felicitated)। যখনি পারফরমেন্সের কথা উঠেছে সেই তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন বিধ্বংসী বামহাতি ব্যাটার ঈশান কিষান। চলতি আইপিএলের মরসুমেও ১২টি ম্যাচে,তাঁর সংগ্রহ ৪২০ রান। এমনকি প্যাট কামিন্সের চোটের কারণে অনুপস্থিতি থাকার দরুন কয়েকটি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ঈশান কিষান। এরই মধ্যে আরেকটি খুশির খবর যা ঈশানের সমর্থকদের কাছে বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে (Ishan Kishan felicitated)।

Ishan Kishan felicitated
Ishan Kishan felicitated

ঈশানের লক্ষ্মীলাভ (Ishan Kishan felicitated)

আইপিএলের সমার্থক শব্দ যেন লক্ষ্মী! কারণ আইপিএলের এক মরসুমে যে অর্থপ্রাপ্তি হয়, তা অন্য কোনও খেলায় এত দ্রুত সম্ভব নয়। তবে আইপিএলের মাঝেই ঈশান কিষানের আরও এক লক্ষ্মীলাভ। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদানের জন্য উইকেটরক্ষক ব্যাটারকে পুরস্কৃত করল বিহার সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি তাঁকে ১ কোটি টাকা প্রদান করেন। ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেললেও ঈশানের জন্ম অবিভক্ত বিহারে। আইপিএলের চরম ব্যস্ততার মধ্যেও শুক্রবার পাটনায় গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঈশান। সম্রাট নিজে তাঁকে অফিসে স্বাগত জানান। তারপর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিহারের ‘ভূমিপুত্র’-এর হাতে ১ কোটি টাকার চেক এবং স্মারক তুলে দেন। সমাজমাধ্যমেও ঈশানকে ‘বিহারের ভূমিপুত্র’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

Ishan Kishan felicitated
Ishan Kishan felicitated

টি২০ বিশ্বকাপে দূর্দান্ত ঈশান (Ishan Kishan felicitated)

ফাইনালের দিনেও ঈশান কিষান ব্যক্তিগত জীবনে এক বড় ধাক্কার সম্মুখীন হন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর চাচাতো বোন ও তাঁর স্বামী প্রাণ হারান। এই ব্যক্তিগত ক্ষতি সত্ত্বেও ঈশান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলেন, যেখানে তিনি ৫৪ রান করেন, তিনটি ক্যাচ ধরেন এবং জয়টি তাঁদের উৎসর্গ করেন। এত সফলতার পর আগামী দিনে তাঁর ক্রিকেট কেরিয়ার তাঁকে ঠিক কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার।

 

আরো পড়ুন:- Mithun Chakraborty : ‘বাংলার পরিবর্তনের অন্যতম মুখ মিঠুন দা’- মুখ্যমন্ত্রী শুভেন্দুর সৌজন্য সাক্ষাত মিঠুনের সাথে, পাল্টা প্রশংসায় ভরালেন মহাগুরু

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury