শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

বাংলা সমৃদ্ধশালী হোক, প্রার্থনা শুভেন্দুর

Bengal Liberty : আগামী দিনে রাংলা যেন আরও সমৃদ্ধশালী হয়। বেকার যুবকরা যেন কাজ পান। রবিবার মা লক্ষ্মীর আরাধনা করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বাংলার মেয়েদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রথমে সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান শুভেন্দু। সেখানে পুরনো দলের সতীর্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দুটি নারকেলের নাড়ু খান মুখ্যমন্ত্রী। এরপর মহানায়ক উত্তমকুমারের বাড়ির পুজোতেও যান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামীদিনে বাংলায় আরও বিনিয়োগ আসবে। সবে তো সাড়ে ছয় মাস হয়েছে। এখনও সাড়ে চার বছর বাকি।

দেখুন না কী হয়।’ আগামীদিনে বেকার যুবকদের যাতে কর্ম সংস্থান হয়, সেই বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতির কথা বলা রয়েছে, সেই সবকিছুই আমরা পূরণ করব। মোদিজির নেতৃত্বে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’ এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে অবধারিতভাবেই উঠে আসে মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা আরও বাড়াতে হবে। প্রকৃত অপরসধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।