Bengal Liberty: চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফের জয়ের সরণিতে ফিরতে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে বাজিমাত অ্যাটলেটিকো মাদ্রিদের। মঙ্গলবার রাতে ইউরোপের এই মহারণে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করল স্প্যানিশ জায়ান্টরা। শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে শেষ হাসি হাসল অ্যাটলেটিকো। বিপরীতে, গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারার খেসারত দিতে হল ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবকে।

প্রথমার্ধের শুরুতেই গোল
প্রথমার্ধের ১ মিনিটেই রিভাসের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো তারপরের ৪৪ মিনিট শুধুই ম্যানচেস্টারের করুন দশা দেখা গেছে। বলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে গোটা ম্যাচেই মনে হচ্ছিলো একটা দলই খেলছে। ম্যাচের গতি বাড়লেও গোলের ব্যবধান গড়ে দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারেনি ইউনাইটেড। অন্যদিকে, সুযোগের অপেক্ষায় থেকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে অ্যাটলেটিকো।
দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর দাপট
বিরতির পর ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে অ্যাটলেটিকো মাদ্রিদ। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই তাদের পারফরম্যান্সে দেখা যায় আত্মবিশ্বাসের ছাপ। অন্যদিকে, ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে গোলের মুখ খুলতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে লুকম্যানের গোলে ২-০ জয় সুনিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ।
আরও খবর
হতাশার আরেক নাম ম্যানচেস্টার ইউনাইটেড
গত মরসুমের শেষের দিকে মাইকেল ক্যারিক কে আনার পরেই বেশ উন্নতি হয়েছিল রেড ডেভিলসদের। তৃতীয় স্থানে শেষ করে বহুদিন পর চ্যাম্পিয়ন্স লিগে প্রবেশ করে ইউনাইটেড। কিন্তু সেই ধারাবাহিকতা এই মরসুমে সম্পূর্ণ রূপে গায়েব। প্রিমিয়ার লিগের পয়েন্টস তালিকায় দ্বাদশ স্থান ক্যারাবাও কাপ থেকে বিদায়, চ্যাম্পিয়ন্স লিগেও বেহাল দশা সব মিলিয়ে হতাশার আরেক নাম ম্যানচেস্টার ইউনাইটেড। এত কিছুর পরেও কী কোচ হিসেবে দায়িত্বে থাকবেন মাইকেল ক্যারিক? এই নিয়েই চলছে তর্ক বিতর্ক


