East Bengal Vs AL- Seeb
East Bengal Vs AL- Seeb

এসিএল টু-তে বেহাল দশা, আল-সিবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল!

Bengal Liberty : ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা অব্যাহত থাকলেও এসিএল টু-তে আল-সিবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ালেও গোলের মুখ খুলতে ব্যর্থ হল দুই দল।

এ দিন দুই দলই নিজেদের শক্তি অনুযায়ী আক্রমণাত্মক দল নিয়ে মাঠে নেমেছিল। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল ও আল-সিব। এই ড্রয়ের ফলে এসিএল টু-র পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল ইস্টবেঙ্গল। সেই সঙ্গে পরের রাউন্ডে ওঠার পথও কঠিন হয়ে গেল লাল-হলুদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানালেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি হাবাসের ছেলেরা। একের পর এক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। উল্টে, ম্যাচের বেশ কিছু মুহূর্তে আল-সিবকে আক্রমণের সুযোগ করে দিয়েছে লাল-হলুদ শিবির।

দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের ছবিটা খুব একটা বদলায়নি। স্বাভাবিক ছন্দে খেলতে না পেরে একাধিক ছোটখাটো ভুল করেছে ইস্টবেঙ্গল। আইএসএল ও এসিএল টু-র ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান খুব বেশি না থাকায় ফুটবলারদের খেলায় ক্লান্তির ছাপ পড়েছে কি না, সেই প্রশ্নও উঠছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় অধরা থেকে গেল লাল-হলুদের।

মঙ্গলবার ফিরতি ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। সেখানেও কি একই ফলাফল হবে, নাকি ঘুরে দাঁড়িয়ে চমক দেখাবে লাল-হলুদ? সেই দিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।