401 Run Partnership
401 Run Partnership

401 Run Partnership: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০১ রানের জুটিতে ইনিংস ব্যবধানে জয় ওয়েস্ট ইন্ডিজের!

Bengal Liberty

ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কার প্রথম(401 Run Partnership) টেস্টে ৪০১ রানের দুর্দান্ত জুটির সুবাদে এক ইনিংস ও ২১৭ রানে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। আমির জাঙ্গুর দুর্দান্ত ২৩৩ রান এবং অধিনায়ক রোস্টান চেসের ১৯৪ রানের ইনিংসের উপর ভর করেই বিশাল সংগ্রহ গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের ৪০১ রানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

Advertisement
Advertisement

ধনঞ্জয়ের ভরসায় শ্রীলংকার ব্যাটিং(401 Run Partnership)

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টান চেস। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩০৮ রানে অলআউট হয়ে যায়। ধনঞ্জয় ডি সিলভার ১২০ রানের দুর্দান্ত শতরানের সৌজন্যেই ৩০০ রানের গণ্ডি পেরোয় সফরকারীরা। ধনঞ্জয় ছাড়া বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

আরো পড়ুন:- DR Congo Super Fan: ফের বিশ্বকাপে বিতর্ক : ট্রাম্প প্রশাসনের রষের মুখে কঙ্গোর সুপার ফ্যান!

৪০১ রানের রেকর্ড জুটি(401 Run Partnership)

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে জন ক্যাম্পবেল (৩৯) ও ব্র্যান্ডন কিং (৩১)-এর উইকেট হারালেও এরপর আমির জাঙ্গু ও রোস্টান চেস ইনিংসের হাল ধরেন। দু’জনে মিলে ৪০১ রানের বিশাল জুটি গড়ে শ্রীলঙ্কার বোলারদের কার্যত ম্যাচের বাইরে ছিটকে দেন। এই অসাধারণ জুটির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ৬২৬ রানের বিশাল স্কোর তোলে।

Advertisement
Advertisement

ইনিংস ব্যবধানে জয়(401 Run Partnership)

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে। মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় তারা।দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্ডিমালের ৪৩ রান ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি।

401 Run Partnership
401 Run Partnership

ফলে এক ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এই দাপুটে জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। এখন দেখার, এই ছন্দ ধরে রেখে সিরিজ জিতে তারা আবারও টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তির প্রমাণ দিতে পারে কি না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury