India Vs Afghanistan
India Vs Afghanistan

India Vs Afghanistan: প্রথম ওয়ানডেতে রাজকীয় জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে টিম ইন্ডিয়া!

Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : ধর্মশালায় রাজকীয় জয়ের পর আগামীকাল দ্বিতীয়(India Vs Afghanistan) ওয়ানডে ম্যাচের জন্য মাঠে নামছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দুই দল লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে গেছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পুরোপুরি শক্তি দিয়ে ঝাঁপাবে শুভমান গিলের দল। অন্যদিকে, প্রথম ম্যাচে পরাজয়ের পরেও আত্মবিশ্বাস নিয়েই লড়াই দিতে প্রস্তুত আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে মাত্র ৪৮ বলে দুর্দান্ত শতরানের পর আবারও বিস্ফোরক ব্যাটিং করতে মুখিয়ে আছেন রহমানুল্লাহ গুরবাজ।

Advertisement
Advertisement
India Vs Afghanistan
India Vs Afghanistan

পিচ রিপোর্ট(India Vs Afghanistan)

সাধারণত ভারতের অন্যান্য মাঠে ৩০০-৩৫০ রান হওয়া কোনো বড় ব্যাপার নয়, তবে লখনউয়ের একানা স্টেডিয়ামের চিত্রটা কিছুটা ব্যতিক্রম। এই মাঠে ২০০-২৫০ রানের স্কোরও বেশ কার্যকরী ভূমিকা পালন করে। পিচের চরিত্র বিবেচনা করে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সুবিধাজনক হতে পারে।

India Vs Afghanistan
India Vs Afghanistan

প্রথম ম্যাচের ফর্ম বজায় রেখে দ্বিতীয় ম্যাচেও বড় রানের জন্য তৈরি অধিনায়ক শুভমান গিল ও অভিজ্ঞ কেএল রাহুল। ওপেনিং ও মিডল অর্ডারের মেলবন্ধনে ভারতীয় দল যেমন শক্তিশালী, তেমনই আফগান স্পিন আক্রমণ সামলানোই এখন মূল চ্যালেঞ্জ। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের তুমুল উন্মাদনার মাঝেই ভারত বনাম আফগানিস্তানের এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে মুখিয়ে আছেন ক্রিকেট অনুরাগীরা।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury