Bengal Liberty
১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার(India Vs SriLanka) বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এরই মধ্যে দল ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ।

চোটে ছিটকে গেলেন বুমরাহ(India Vs SriLanka)
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ফিটনেস পরীক্ষা উতরে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বুমরাহ। কিন্তু তার মধ্যেই এল বড় দুঃসংবাদ।বাঁ পায়ের হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় এই তারকা পেসার। জোরকদমে অনুশীলনও চলছিল। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে যেতে হল তাঁকে। ফলে অধিনায়ক শুভমান গিলের চিন্তা আরও বেড়ে গেল।
বুমরাহর বদলে কে(India Vs SriLanka)
রবিবার বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা— বুমরাহর পরিবর্তে দলে সুযোগ পেতে চলেছেন কে?বোর্ড ও নির্বাচক কমিটির সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার আকিব নাবি দারকে বুমরাহর পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হতে পারে।
আরও খবর

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩টি ম্যাচে তিনি ১৬২টি উইকেট নিয়েছেন। এবার কি ভারতের টেস্ট দলে জায়গা হবে তাঁর? সেই সঙ্গে কি হতে চলেছে আকিব নাবি দারের আন্তর্জাতিক টেস্ট অভিষেক? আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে সুযোগ পেয়েছেন তিনি। এর আগে জম্মু ও কাশ্মীরের আরেক ক্রিকেটার পারভেজ রাসুল ভারতীয় দলে ডাক পেলেও টেস্টে অভিষেকের সুযোগ পাননি। তাই শেষ পর্যন্ত আকিব নাবি দার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার।



