Mohammedan
Mohammedan

Mohammedan : ডুরান্ড অভিযানে নামার আগেই মহামেডানের স্বস্তির খবর!

Bengal Liberty

ডুরান্ড কাপে বাগপত এফসির বিরুদ্ধে মাঠে নামার(Mohammedan) আগেই দারুণ খবর পেল সাদা-কালো ব্রিগেড। আইএসএলের ব্যর্থতা ভুলে ডুরান্ড কাপে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত কলকাতার অন্যতম তিন প্রধানের একটি— মহামেডান স্পোর্টিং। সোমবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নামার ঠিক আগেই বড়সড় স্বস্তি পেল ক্লাবটি। দীর্ঘ আইনি লড়াই ও প্রতীক্ষার পর অবশেষে মহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর থেকে ট্রান্সফার ব্যান তুলে নেওয়া হলো। এর ফলে আগামী আই-লিগের জন্য নতুন বিদেশি খেলোয়াড় সই করাতে আর কোনো বাধা রইল না তাদের। আনুষ্ঠানিক এই ঘোষণার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্লাব কর্মকর্তা ও সমর্থকেরা।

Advertisement
Advertisement

আনুষ্ঠানিক ঘোষণা(Mohammedan)

সোমবার আনুষ্ঠানিকভাবে ক্লাব তাঁবুতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, আজ সোমবারই ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং। প্রতিপক্ষ বাগপত এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগে (CFL) বেশ ভালো ছন্দে রয়েছে মহামেডান— তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করেছে তারা।

Advertisement
Advertisement

ট্রান্সফার ব্যানের নেপথ্য কাহিনি(Mohammedan)

প্রাক্তন ফুটবলার মহম্মদ কাদিরির বকেয়া বেতন মেটানো নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্কের শিরোনামে ছিল মহামেডান স্পোর্টিং। প্রায় এক বছর ধরে কাদিরির পারিশ্রমিক বকেয়া রেখেছিলেন ক্লাব কর্তৃপক্ষ। উপায় না দেখে শেষ পর্যন্ত ফিফার (FIFA) দ্বারস্থ হন ওই ফুটবলার।

Mohammedan
Mohammedan

কাদিরির অভিযোগের ভিত্তিতেই মহামেডান স্পোর্টিংয়ের ওপর নতুন খেলোয়াড় নথিবদ্ধকরণের (ট্রান্সফার ব্যান) ওপর নিষেধাজ্ঞা জারি করে ফিফা। এমনকি গত আইএসএলেও কোনো বিদেশি ফুটবলার ছাড়া খেলতে বাধ্য হয়েছিল মহামেডান, যার জেরে লিগ টেবিলে বেশ বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। তবে সেই অতীত ব্যর্থতা ও ধাক্কা সামলে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং কতটা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটাই দেখার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury