Amit Shah
Amit Shah

Amit Shah : BNS নিয়ে নাটক! উদ্বোধন করবেন অমিত শাহ

Bengal Liberty

ভারতীয় ন্যায় সংহিতা ওরফে(Amit Shah) BNS নিয়ে নাটক প্রদর্শনীর স্থান বদল। কলকাতার পরিবর্তে এই বার শিলিগুড়িতে হবে এই বিশেষ প্রদর্শনী। আগামী ২২ আগস্ট শিলিগুড়ির কাওয়াখালিতে অনুষ্ঠানের উদ্বোধন করতে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আসতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advertisement
Advertisement

২২ আগস্ট উদ্বোধন অমিত শাহের(Amit Shah)

অমিত শাহের সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও দার্জিলিং জেলা পুলিশ। নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এই বিষয়ে একটি বৈঠকও হয়। প্রাথমিক ভাবে বিএনএস নিয়ে নাটক প্রদর্শনীর আয়োজন কলকাতাতেই হওয়ার কথা ছিল। তবে প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কলকাতার অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। পরিবর্তে শিলিগুড়ি শহরের উপকণ্ঠে কাওয়াখালিতে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

২৬ আগস্ট পর্যন্ত চলবে অনুষ্ঠান(Amit Shah)

আগামী ২২ আগস্ট প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। বিএনএস-এর বিভিন্ন দিক তুলে ধরে ১৫ থেকে ২০ মিনিটের একটি নাটক প্রতিদিন চার থেকে পাঁচ বার প্রদর্শিত হবে। স্থানীয় শিল্পী অমিতাভ কাঞ্জিলাল এবং তাঁর দল এই নাটকটি পরিবেশন করবেন।

Amit Shah
Amit Shah

বিএনএস সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ। শিলিগুড়ি পুলিশের এক আধিকারিকের কথায়, ব্যানার, পোস্টার এবং নাটকের মাধ্যমে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হবে। অমিত শাহের সফর এবং বিএনএস নিয়ে বিশেষ প্রদর্শনী ঘিরে ইতিমধ্যেই শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। নিরাপত্তার পাশাপাশি অনুষ্ঠানস্থল ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হচ্ছে।

 

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury