Bengal Liberty
দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে নতুন সরকারের(Paschim Medinipur News) হাত ধরে। পশ্চিম মেদিনীপুরের উদ্ধারপুরে তৈরি হচ্ছে প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। এই প্রকল্পের জন্য রাজ্যের তরফে প্রায় ১ কোটি টাকা আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ভবন নির্মাণের কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ডিভিশনের PWD-এর সোশ্যাল সেক্টর শাখার অধীনে।

পশ্চিম মেদিনীপুরের পশুপালকরা পাবেন উন্নত চিকিৎসা পরিষেবা(Paschim Medinipur News)
জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় উদ্ধারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে অ্যানিম্যাল হেলথ সেন্টারের একটি অতিরিক্ত ব্লক নির্মাণ করা হবে। কাজটির টেন্ডার মূল্য নির্ধারিত হয়েছিল ১ কোটি টাকা। পরে ৯৯ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যে কাজটি গৃহীত হয়েছে। নির্মাণকাজ শেষ করার জন্য ১৫০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের কাজের তদারকির দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট BLDO। নথিতে উল্লেখ রয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার পর কাজের ওয়ার্ক অর্ডার জারি করা হবে।প্রশাসনের আশা, এই প্রাণী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে সবং, পিংলা এবং পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন এলাকার পশুপালকরা উপকৃত হবেন। পশুদের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
আরও খবর
প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নজর রাখার আবেদন জানিয়েছেন ডঃ মানস ভূঁইয়া। তাঁর বক্তব্য, দীর্ঘদিনের প্রচেষ্টার পর এই হাসপাতালের অনুমোদন মিলেছে। তাই দ্রুত নির্মাণকাজ শেষ করে সাধারণ মানুষের পাশাপাশি পশুপালকদের স্বার্থে চিকিৎসা পরিষেবা চালু করা প্রয়োজন।



