Weather Alert
Weather Alert

weather update: দুর্যোগের ঘনঘটা! ৪দিন ভারী বৃষ্টির সম্ভবনা

Bengal Liberty , কলকাতা:

তীব্র গরমে নাজেহাল শহরবাসী। রৌদ্রের তাপদাহে ও অস্বস্তিকর গরমে অবস্থা চরমে পৌঁছেছিল রাজ্যবাসীর। তবে এবার মিলবে স্বস্তি (weather update)। বড় দুর্যোগের সংকেত দিচ্ছে আবহাওয়া দফতর। ৫ জেলায় চলবে ভারী বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা আছে। চলবে ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া অফিস।

weather update
weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দীর্ঘদিন গরমে ক্লান্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে এবার কিছুদিন মিলবে স্বস্তি। বিকেল থেকে ঝোড়ো হাওয়া চলতে পারে বেশ কিছু জায়গা জুড়ে। কিছু জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। ৩রা জুন পর্যন্ত মিলবে স্বস্তি কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

weather update
weather update

উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি

উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে এই বছর অনেক আগেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে গরম থাকলেও বিকালের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury