Bengal Liberty : বেলগাছিয়া তারাশঙ্কর সরণী ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা পর অবশেষে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার টালা ট্যাঙ্কের পাইপ ফেটে যাওয়ায় চরম দুর্ভোগের পরিস্থিতি তৈরি হয়। জল না থাকার কারণে দীর্ঘক্ষণ চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের। মূলত ওই এলাকার একটি প্রধান জলের পাইপলাইনে ফাটল বা লিকেজ দেখা দেওয়ার কারণেই এই দুর্ভোগ। উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার একাংশে জল সরবরাহ ব্যাহত হয়৷ টালা ট্যাঙ্ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে৷ এমনকী, ফেটে যাওয়া ওই পাইপলাইন কলকাতা স্টেশনের রেল লাইনের নীচ দিয়ে যাওয়ায় রেল স্টেশন এবং রেল লাইন চত্বরেও জলে থৈ থে করে৷ ব্যাহত হয় চক্র রেল পরি পরিষেবাও৷
কলকাতা পুরসভা (KMC) যুদ্ধকালীন তৎপরতায় পাম্প চালিয়ে রাস্তা থেকে জল নামানোর কাজ সম্পন্ন করেছে। পাইপলাইনটি মেরামতের কাজ চলায় চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, বালিগঞ্জ ও কসবার মতো বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। জলকষ্ট দূর করতে পুরসভা থেকে সরাসরি বিভিন্ন বসতি ও আবাসিক এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানোর বন্দোবস্ত করা হয়। পুরসভায় সূত্রে জানা গিয়েছে আশপাশের বিভিন্ন এলাকায় ১১৯টি, বসতি এলাকায় ১০৯টি এবং বিভিন্ন হাসপাতাল এরিয়ায় ২৬ টি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল ফেটে যাওয়া পাইপ লাইন মেরামতির জন্য আজ বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। সেইমতো দীর্ঘ কয়েক ঘন্টা পর মেরামতের কাজ শেষে স্বাভাবিক হয় জল সরবরাহ। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের কর্মীরা দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজে নামেন। দীর্ঘ কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টার পর পাইপলাইনের ত্রুটি সারিয়ে জল সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে। পানীয় জল নিয়ে সমস্যায় হেল্পলাইন নম্বরও চালু করে পুর কর্তৃপক্ষ৷ হেল্পলাইন নম্বরগুলি হল, ০৩৩ ২২৮৬-১২১২ / ১৩১৩ / ১৪১৪৷ এ ছাড়াও ৯৮৩০৩২৪৩৩০ ।


