Dharmatala
Dharmatala

Dharmatala Chaos : ধর্মতলা অশান্তি মামলা : সুপ্রিম নির্দেশে ধর্মতলা মামলায় ১৬ জনের জামিন

Bengal Liberty : ধর্মতলা অশান্তি মামলায় গ্রেফতার হওয়া ১৬ জনেরই শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত (Dharmatala Chaos)। প্রথমে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতে পৌঁছতেই বদলে যায় সেই সিদ্ধান্ত। ৫০০ টাকার বন্ডে জামিন পান ধৃতরা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, যাদের অতীতে কোনও অপরাধের নজির নেই, মুক্তি দিতে হবে তাদের। তারপরই নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে কলকাতায় হওয়া এই মামলায় শীর্ষ আদালতের নির্দেশের প্রভাব স্পষ্টভাবে দেখা গেল (Dharmatala Chaos)।

Dharmatala
Dharmatala

জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরও হল বদল (Dharmatala Chaos)

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকে মিছিল হয়। পড়ুয়া, অভিভাবক-সহ বহু মানুষ সেই মিছিলে যোগ দেন। মিছিলের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের উপর হামলা, পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ও ইট ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মোট ১৬ জনকে গ্রেফতার করে। ২৬ জুলাই আদালত তাঁদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। মঙ্গলবার ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পুলিশ ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের আবেদন জানায়। বিচারক প্রথমে সেই আবেদন মঞ্জুরও করেন। তারপরই সুপ্রিম নির্দেশে হল বদল।

Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল জামিন (Dharmatala Chaos)

এদিকে নিট আন্দোলনে গ্রেফতার হওয়া পড়ুয়াদের নিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ১৮ বছরের নিচে থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যাঁদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদেরও ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আপাতত কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার কথাও জানানো হয়। এই নির্দেশ আদালতে পৌঁছতেই ধর্মতলা মামলার ধৃতদের আইনজীবী ফের জামিনের আবেদন করেন। যদিও ধৃতদের মধ্যে কেউ নাবালক নন, আদালতে পুলিশ জানায় যে রাজ্যের পক্ষ থেকে তাঁদের আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। এরপরই ব্যাঙ্কশাল আদালত আগের জেল হেফাজতের নির্দেশ প্রত্যাহার করে ৫০০ টাকার বন্ডে ১৬ জনেরই জামিন মঞ্জুর করে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/27/dharmatala-chaos/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury