Dharmatala
Dharmatala

Dharmatala Chaos : ধর্মতলা অশান্তি-কাণ্ডে জোরদার ধরপাকড়, গ্রেফতার বেড়ে ১৬

Bengal Liberty : নিট (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে গত শুক্রবার কলকাতায় আয়োজিত একটি মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ব্যাপক অশান্তির সৃষ্টি হয় (Dharmatala Chaos)। এরপর থেকেই শুরু হয় পুলিশের ধরপাকড়। শনিবার পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছিল ১১ জন। রবিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। সোমবার ফের অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত ধর্মতলা অশান্তি-কাণ্ডে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ২ জনের একজন নাদিয়ালের বাসিন্দা মহম্মদ জাভেদ আখতার। অপরজন কড়েয়ার বাসিন্দা ওয়াকার আজম। তাঁদের আজ, সোমবার আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজনও শিক্ষার্থী নয়। সরকারি সম্পত্তি নষ্ট সহ সরাসরি তাণ্ডবের ঘটনায় যুক্ত বলে দাবি পুলিশের (Dharmatala Chaos)।

Advertisement
Advertisement

৭০ জনকে চিহ্নিত (Dharmatala Chaos)

শিক্ষায় দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় ছাত্র-যুবদের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। বিকেলের পর থেকেই ডোরিনা ক্রসিং রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের উপর হামলার চেষ্টা এবং সাংবাদিকদের হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে জানান, দোষীদের কাউকেই রেয়াত করা হবে না। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার বিধানসভায় ধর্মতলা কাণ্ড নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় জড়িত ৭০ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, চিহ্নিতদের কেউই পড়ুয়া বা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সদস্য নন এবং নিট আন্দোলনের সঙ্গেও তাঁদের কোনও সম্পর্ক নেই। অশান্তির নেপথ্যে থাকা ৫ ‘গুন্ডা’র নামও প্রকাশ করেন তিনি। তাঁদের অন্যতম মহম্মদ আফরোজকে শনিবারই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
Advertisement

সাতটি মামলা, যোগ হল গুন্ডাদমন আইন (Dharmatala Chaos)

ধর্মতলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ৬টি এবং এন্টালি থানায় একটি, মোট সাতটি মামলা দায়ের হয়েছে। পুলিশের অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো, সরকারি কাজে বাধা দেওয়া এবং হামলার চেষ্টা করা হয়েছে। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলাগুলিতে গুন্ডাদমন আইনও যুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়াও জোরকদমে চলছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/26/cjp-protest-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury