Firhad Hakim: বিধানসভায় ফিরহাদের বক্তব্যেই উঠে এল তৃণমূলের ১৫ বছরের ব্যর্থতার চিত্র!

Bengal Liberty: 

 

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কলকাতার একাধিক নাগরিক সমস্যা তুলে ধরেন কলকাতার পৌরপিতা তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। ধাপার বর্জ্য ব্যবস্থাপনা, বস্তিবাসীদের আবাসন এবং শহরের মৌলিক পরিষেবা নিয়ে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

Advertisement
Advertisement

Firhad Hakim 

 

ফিরহাদ হাকিম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ধাপার ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু আশপাশের কয়েকটি ছোট পৌরসভার বর্জ্যও সেখানে ফেলা হচ্ছে। ফলে নির্ধারিত ক্ষমতার অতিরিক্ত বর্জ্য জমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে তিনি দাবি করেন।

 

 

উন্নয়নের দাবি তুলতে গিয়েই তৃণমূলের প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ্যে এসেছে বলে কটাক্ষ Firhad Hakim

Firhad Hakim
Firhad Hakim

 

এই বক্তব্যকেই হাতিয়ার করে বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন কলকাতা পৌরসভার দায়িত্বে থাকার পরও শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে পারেনি তৃণমূল। তাঁদের দাবি, বিধানসভায় এই সমস্যার কথা স্বীকার করে কার্যত নিজেদের প্রশাসনিক ব্যর্থতাই সামনে এনেছেন ফিরহাদ হাকিম।

 

এদিন ফিরহাদ বস্তিবাসীদের মাথার ওপর পাকা ছাদের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তবে বিরোধী শিবিরের পাল্টা অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়ন ঘিরে দুর্নীতির অভিযোগে তৃণমূলের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। সেই প্রেক্ষিতে তাঁদের উন্নয়নের দাবি একেবারেই বিশ্বাসযোগ্য নয়।

 

 

উন্নয়নের দাবি নাকি ব্যর্থতার প্রমাণ! Firhad Hakim

Advertisement
Advertisement

প্রায় ১৫ মিনিটের বক্তব্যে কলকাতার নাগরিক পরিষেবার একাধিক ঘাটতির প্রসঙ্গ উঠে আসে। বিরোধীদের দাবি, এই বক্তব্যের মাধ্যমে তৃণমূল সরকারের দীর্ঘ ১৫ বছরের প্রশাসনিক ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং উন্নয়নের ঘাটতিই আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে শুক্রবার এই বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন।

আরও পড়ুনঃ দাবিতে অনড় সিজেপি! শনিবার পর্যন্ত সময় নিল কেন্দ্র

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury