howrah incident
howrah incident

বাঘের আতঙ্ক হাওড়ায় (Howrah incident)

Bengal Liberty: বাঘের আতঙ্ক হাওড়ায়? বুধবার রাতে ডোমজুড় থানা এলাকার করলা নতিপুর মোল্লাপাড়ায় CCTV-তে ধরা পড়ল এক জন্তুর ভিডিও ফুটেজ। অনেকেই মনে করছেন, এটি ‘বিগ ক্যাট’ প্রজাতির কোনও জন্তু। সেটা লেপার্ড বা বাঘ হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে থানায় খবর দিয়েছেন এলাকার বাসিন্দারা। বন দফতরের সঙ্গেও কথা চলছে স্থানীয় প্রশাসনের তরফে। কীভাবে একটা লোকালয়ে এমন জন্তুর আগমন ঘটল, সেটা নিয়ে আলোচনা তুঙ্গে।

মাঝেমধ্যে লোকালয়ে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গের নানা জায়গায় দেখা যায়। এবার, হাওড়ার মতো জনবহুল এলাকায় CCTV ক্যামেরায় ‘বিগ ক্যাট’ প্রজাতির প্রাণীর ছবি দেখে কপালে চিন্তার ভাঁজ। আপাতত, এলাকার বাসিন্দারা বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন। আতঙ্কে ঘরের দরজা বন্ধ। প্রশাসনের তরফে তল্লাশি চলছে।

মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, ওডিশা থেকে বাঘ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলায়। এবারও কি একই পথে যাবে রাজ্যের বাঘ রাজনীতি?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury