Indian Railways
Indian Railways

ছট পূজোয় যাত্রীদের ভিড় সামাল দিতে প্রস্তুত ভারতীয় রেল,দাঁড়িয়ে থেকে প্রস্তুতি পরিদর্শন করলেন রেলমন্ত্রী (Indian Railways)

Bengal liberty: ছট পূজোর অবহে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ ভারতীয় রেলের। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশজুড়ে ১২,০০০টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। যাত্রীসংখ্যা আরও বাড়তে পারে, তেমনটাই অনুমান করে আরও ৮,০০০টি বিশেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে CPRO-এর বিবৃতিতে জানানো হয়েছে।

পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানান, “উৎসবের মরশুমে ভিড় সামাল দিতে পূর্ব মধ্য রেলের পক্ষ থেকে ১,৮০০-র বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য রেলজোনগুলি থেকেও হাজার হাজার ট্রেন চালানো হচ্ছে। বিশেষ করে বিহারের জন্য।”

তিনি আরও বলেন, “স্টেশনে সারিবদ্ধভাবে ওঠানামার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনগুলিতে অতিরিক্ত ওয়েটিং হলের ব্যবস্থা করা হয়েছে।”

indian railways
indian railways

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পরিদর্শন ও বার্তা(Indian Railways)

মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে প্রস্তুতি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ১২ লক্ষ রেলকর্মী ২৪ ঘণ্টা কাজ করছেন। যাতে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি যাত্রী বিশেষ ট্রেনে ভ্রমণ করেছেন বলেও তিনি জানান।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury