Leander Paes
Leander Paes

Leander Paes : রাজ্যসভার সাংসদ পদে দাঁড়াতে পারেন লিয়েন্ডার! জল্পনার মধ্যেই হাজির বিধানসভায়

Bengal Liberty, ১৬ জুন :

বেশ কিছুদিন ধরেই জলঘোলা হচ্ছে লিয়েন্ডার পেজকে নিয়ে। দলের অন্দরে একাধিক মহলে আলোচনা, তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করা হতে পারে (Leander Paes)। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তিনজন রাজ‍্যসভার সাংসদ পদত্যাগ করায় লিয়েন্ডারের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে । তারই মধ্যে মঙ্গলবার প্রথমবার বিধানসভায় এসেছিলেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের সাথে। পাশাপশি শঙ্কর ঘোষ প্রসঙ্গে ভুরিভুরি প্রশংসাও শোনা যায় তাঁর কণ্ঠে। আবার এই সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজ্যসভার পথে এগোচ্ছেন লিয়েন্ডার পেজ? সন্দেহের অবসান এখন শুধুই সময়ের অপেক্ষা (Leander Paes)।

Leander Paes
Leander Paes

লিয়েন্ডার কণ্ঠে শঙ্করের প্রশংসা (Leander Paes)

বিধানসভা থেকে বেরোতেই তিনি প্রথম অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার।” তারপরই বিজেপি নেতা মন্ত্রীদের উৎসাহ দিয়ে বলেন, “আমার মনে হয়, পশ্চিমবঙ্গের প্রতিটা বিজেপি কর্মী অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন এবং চমৎকার কাজ করেছেন। আর আমার বিশ্বাস, নরেন্দ্র মোদিজি এবং আমাদের নেতা শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে আমরা সবাই সাফল্যের শিখরে পৌঁছাব।” তারপরই পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রসঙ্গে বলেন, “এই তরুণ ভদ্রলোকের কাঁধে একটি বড় দায়িত্ব রয়েছে। বাংলার পর্যটন শিল্পকে সত্যিই উজ্জ্বল হয়ে উঠতে হবে। আমার সমর্থন থাকবে যাতে সারা বিশ্ব এই তরুণের ভালো কাজগুলো দেখতে পায়। আমাদের পাহাড়, সমুদ্র, নদী, দুর্গাপূজা থেকে শুরু করে খেলাধুলা ও শিক্ষা, সব ক্ষেত্রেই যেন বাংলার জয়জয়কার হয়। এই সব চমৎকার মানুষদের সাথে নিয়ে বাংলাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই আমার আকাঙ্ক্ষা।”

Leander Paes
Leander Paes

বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার (Leander Paes)

বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ যোগ দেন বিজেপিতে। দিল্লিতে কিরেন রিজিজু ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। রাজনীতির ময়দানে লিয়েন্ডারের এটি প্রথম পদক্ষেপ ছিল না। এর আগে ২০২১ সালে গোয়া বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তারপর ফের ২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করেন ভারতীয় টেনিসের এই প্রাক্তন তারকা। এখন রাজনৈতিক মহলের নজর একটাই প্রশ্নে, লিয়েন্ডার পেজ কি এবার রাজ্যসভার সাংসদ হিসেবে নতুন ভূমিকায় দেখা দেবেন? উত্তর মিলবে আগামী দিনে।

Advertisement
Advertisement

আরও পড়ুন : Tapas Roy : রাজ্যে টাটাকে ফেরাবেন শুভেন্দু , ৪২ জন শিল্পপতি বিনিয়োগে ইচ্ছুক

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury