Bengal Liberty: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা প্রস্তাব আনার অভিযোগে তেহট্ট বিধানসভার কানাইনগর পঞ্চায়েতের আট তৃণমূল পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তাঁর বার্তা, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা আনলে সংশ্লিষ্ট সদস্যদের বহিষ্কার করা হবে।

বহিষ্কৃত সদস্যরা (Mahua Moitra)
কানাইনগর পঞ্চায়েতের যে আট সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তাঁরা হলেন— রজব মণ্ডল, সারফাজুল হক, গাজু শেখ, মীনাক্ষী হালদার, একবাল কবিরাজ, তাজমিরা বিবি, বাবলু মণ্ডল এবং রোজিনা খাতুন।

আরও কড়া মহুয়া (Mahua Moitra)
শুধু বহিষ্কারের হুঁশিয়ারিই নয়, পঞ্চায়েতে বিজেপি প্রধান হলে তৃণমূলের কোনও সদস্য উপপ্রধান হতে পারবেন না বলেও বার্তা দিয়েছেন মহুয়া। তাঁর কথায়, বিজেপির সঙ্গে গিয়ে উপপ্রধান হওয়ার স্বপ্ন দেখলে তা পূরণ হবে না। বরং দলীয় অবস্থান অমান্য করে যাঁরা বিজেপির দিকে যাবেন, তাঁদের ‘গদ্দার’ হিসেবেই দেখা হবে।
আরও খবর

উল্লেখ্য, কয়েক দিন আগেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তেহট্ট-১ পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব আনার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ছয় তৃণমূল নেতা-কর্মীকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে খবর। এবার কানাইনগর পঞ্চায়েতের ঘটনাতেও কড়া অবস্থান স্পষ্ট করলেন মহুয়া।
আরও পড়ুনঃ-
https://bengalliberty.com/2026/09/02/sreelekha-mitra-3/


