Bengal Liberty : সকাল সকাল তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Nadimul Haque)। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যুক্ত পার্ক সার্কাসের ‘আখবার-ই-মশরিক’ নামের একটি উর্দু সংবাদপত্রের অফিসে সোমবার সকালে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়িতেও চলছে তল্লাশি। মেয়ে এবং জামাইয়ের বাড়িতেও পৌঁছেছে ইডি আধিকারিকরা। পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি এবং খবরের কাগজের অফিসে চলছে তল্লাশি। গোটা চত্বর ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকি, তল্লাশি চলাকালীন অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ফলে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে বা ভিতর থেকে কেউ বাইরে বেরোতে পারছেন না (Nadimul Haque)। শুধু কলকাতা নয় দিল্লিতেও চলছে এই তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, নামে বেনামে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে।

পার্ক সার্কাসের অফিস ঘিরে তল্লাশি (Nadimul Haque)
জানা গিয়েছে, ‘আখবার-ই-মশরিক’ সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন তৃণমূল সাংসদ নাদিমুল হক। তাঁর সঙ্গে যুক্ত এই সংবাদপত্রের পার্ক সার্কাসের অফিসেই এদিন সকালে অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকা ঘিরে রাখেন। এরপর অফিসের ভিতরে ঢুকে নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা।
প্রাথমিক সূত্রের খবর, সংবাদপত্রটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া কিছু আর্থিক লেনদেনকে ঘিরেই তদন্ত শুরু হয়েছে। ওই লেনদেনের সঙ্গে হিসাবের অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই ইডির এই অভিযান বলে সূত্রের দাবি। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তদন্তকারীরা পরীক্ষা করছেন বলে জানা গিয়েছে।
আরও খবর

কলকাতা ছাড়াও একাধিক শহর থেকে প্রকাশিত সংবাদপত্র (Nadimul Haque)
‘আখবার-ই-মশরিক’ একটি উর্দু সংবাদপত্র। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকেও নিয়মিত এই সংবাদপত্র প্রকাশিত হয়। ফলে সংবাদপত্রটির আর্থিক লেনদেনের পরিধিও তদন্তের আওতায় এসেছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্তের পাশাপাশি নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান, তদন্তে এখনও পর্যন্ত কী কী নথি বা তথ্য হাতে এসেছে এবং নাদিমুল হকের ভূমিকা ঠিক কী- সেসব বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/07/delhi/


