Ramendu Sinharay
Ramendu Sinharay

Ramendu Sinharay : ত্রাণ দুর্নীতি মামলায় কর্নাটক থেকে গ্রেফতার রামেন্দু সিংহ রায়

Bengal Liberty : ত্রাণ সামগ্রী দুর্নীতি মামলায় অবশেষে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় (Ramendu Sinharay)। অভিযোগ, প্রকাশ্যে আসার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন। তদন্তে নেমে তাঁর খোঁজে একাধিক রাজ্যে তল্লাশি চালায় হুগলি গ্রামীণ পুলিশ। শেষ পর্যন্ত ওড়িশা হয়ে কর্নাটকে পালিয়ে যাওয়া রামেন্দুকে বেলাগাভি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা-সহ একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে (Ramendu Sinharay)।

Ramendu Sinharay
Ramendu Sinharay

কর্নাটক থেকে গ্রেফতার (Ramendu Sinharay)

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ জুন ধানিয়াখালীর কোটালপুর এলাকায় রামেন্দু সিংহ রায়ের মালিকানাধীন একটি বিএড কলেজ থেকে বিপুল পরিমাণ ত্রিপল, বালতি-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ধানিয়াখালী থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন। তদন্তে নেমে হুগলি গ্রামীণ পুলিশ জানতে পারে, ওড়িশা হয়ে কর্নাটকে পালিয়ে গিয়েছেন প্রাক্তন বিধায়ক। এরপর অভিযান চালিয়ে কর্নাটকের বেলাগাভি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে কর্নাটকের আদালতে তাঁকে পেশ করা হয়েছে। সেখান থেকে ট্রানজিট রিমান্ড নেওয়ার পর হুগলিতে নিয়ে আসবে তদন্তকারী দল।

রামেন্দু সিংহ রায় একসময় তারকেশ্বরের তৃণমূল বিধায়ক ছিলেন। পাশাপাশি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।উল্লেখ্য, এই মামলায় এর আগেই আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান তথা আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীকে কেরল থেকে গ্রেফতার করেছিল হুগলি গ্রামীণ পুলিশ।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Mahakaran : লালবাড়ির হারানো আভিজাত্য নতুন মোড়কে ফেরাতে চলেছেন মুখ্যমন্ত্রী!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury