Bengal Liberty
শালবনী জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুমিত রায়কে (Sumit Roy)। টানা চার দিন ধরে তাকে জেরা করছেন তদন্তকারীরা। এর আগে ডেবরা চাকরি দুর্নীতি মামলাতেও একদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অর্থাৎ, সব মিলিয়ে টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। এদিকে, দ্রুত শুনানির আবেদন নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিত রায়। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য অন্য চারটি FIR মামলায় দ্রুত শুনানির আর্জি জানান।

টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদ Sumit Roy
আইনজীবীর দাবি, ইতিমধ্যেই অন্য দুই মামলায় আগাম জামিন পেয়েছেন তাঁর মক্কেল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তদন্তেও সহযোগিতা করছেন তিনি। তাই বাকি মামলাগুলির শুনানি দ্রুত করার আবেদন জানান সুমিতের আইনজীবী। প্রয়োজনে আগামী সোমবার শুনানির দিন নির্দিষ্ট করারও আর্জি জানানো হয়। জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, পুরো তালিকা আপডেট করা সম্ভব নয়। তালিকা অনুযায়ীই মামলাগুলির শুনানি হবে।

দিন দুয়েক আগে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পর ফের সুমিত রায়ের বাড়িতে গিয়েছিল CID। শুক্রবার রাতে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেহালা ক্যানেল রোডে সুমিত রায়ের বাড়িতে পৌঁছয় CID-এর একটি দল। জানা গিয়েছে, বাড়ির সামনে প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর দরজা খোলা হয়। এরপর CID আধিকারিকরা বেহালা থানার পুলিশ এবং এক জন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিট বাড়ির ভিতরে থাকার পর CID-এর দল এবং পুলিশ বাইরে বেরিয়ে আসে।
আরও খবর

তবে ঠিক কী কারণে এদিন ফের সুমিত রায়ের বাড়িতে CID-এর দল গিয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে সুমিত রায়ের বাড়িতে CID-এর তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল।


