Satabdi Roy
Satabdi Roy

TMC : তৃণমূলের প্রতীক ও সংগঠনের দাবিতে ইসির দ্বারস্থ দুই শিবির, আজই জমা পড়ছে লিখিত দাবি

Bengal Liberty : মমতা নাকি ঋতব্রত-তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি কে? নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার বিকেল ৫টার মধ্যে দলের প্রতীক ও তহবিলের বৈধ দাবিদার কে, তার পক্ষে সুনির্দিষ্ট তথ্য, নথি এবং লিখিত যুক্তি জমা দিতে হবে (TMC)। কালীঘাট সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের পক্ষ থেকে ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন। তবে বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে কারা উপস্থিত থাকবেন, তা এখনও স্পষ্ট নয় (TMC)।

TMC
TMC

আসল তৃণমূল কে? (TMC)

দুই পক্ষের সূত্রেই জানা গিয়েছে, শেষ সাংগঠনিক নির্বাচনের তথ্য, দলের সঙ্গে থাকা বিধায়ক, কাউন্সিলর, ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্য এবং সাংগঠনিক নেতৃত্বের সংখ্যা-সহ একাধিক নথি কমিশনের কাছে পেশ করা হবে। বিশেষ করে, শেষ সাংগঠনিক নির্বাচনের বৈধতা ও তার নথিপত্রকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই শিবিরই। বিদ্রোহী শিবিরের দাবি, চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট শিবির থেকে সরে যাওয়ায় মমতা শিবিরের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া জাতীয় কর্মসমিতির তালিকায় চন্দ্রিমাকে রাজ্য সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে সেই পদে বদল আসায় ওই তালিকার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

তবে তৃণমূল কংগ্রেসের প্রতীক, সংগঠনের বৈধ নেতৃত্ব এবং তহবিলের আসল দাবিদার কে— সেই বিষয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে আরও কিছুটা সময় লাগতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/06/baruipur-case-4/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury