HS result
HS result

১২ টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, ২ টো থেকে অনলাইনে দেখা যাবে প্রাপ্ত নম্বর (HS result)

Bengal liberty: আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলাফল। এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে।

বেলা সাড়ে ১২টায় সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে মেধাতালিকা ঘোষণা করবেন। দুপুর ২টা থেকে অনলাইনে দেখা যাবে ফল। ফলাফল দেখা যাবে https://result.wb.gov.in ওয়েবসাইটে।

এ বছরের মোট পরীক্ষার্থী (HS result)

জানা গিয়েছে, মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেননি। এইবারই প্রথম উচ্চমাধ্যমিকের পরীক্ষায় OMR শিট ব্যবহার হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury