ASHA Workers News
ASHA Workers News

ASHA Workers News: ১০০০ টাকা ভাতা বৃদ্ধি ঘিরে অসন্তোষ, স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের বিক্ষোভ, সমর্থনে শমীক ভট্টাচার্য

Bengal Liberty, Kolkata:

রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও ক্ষোভ থামেনি আশাকর্মীদের(ASHA Workers News) । নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে নামেন আশাকর্মীরা।

ASHA Workers News
ASHA Workers News

ঠিক কী হয়েছে?(ASHA Workers News)

গতকাল রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য মাসিক ভাতা ১০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে। কিন্তু এই ঘোষণায় সন্তুষ্ট নন আশাকর্মীরা। শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশাকর্মীরা সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হন এবং বিক্ষোভ দেখান। আশাকর্মীদের অভিযোগ, দীর্ঘ আন্দোলনের চাপে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং এখনও তাঁদের মূল দাবি নির্দিষ্ট মাসিক বেতন (প্রায় ১৫ হাজার টাকা) পূরণ হয়নি। তাঁদের মতে, মাত্র ১০০০ টাকা বৃদ্ধি বাস্তব পরিস্থিতিতে যথেষ্ট নয়।
পরবর্তীতে বিধাননগর পুলিশ স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার রাস্তায় ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। ব্যারিকেড সরানোর চেষ্টা ঘিরে পুলিশ ও আশাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা তৈরি হয়। পরে অনেকেই রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন।

কর্মসূচি স্থগিত রাখা হয়
এদিন একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয় স্বাস্থ্য ভবনে এবং নিজেদের একাধিক দাবি তুলে ধরে। পরে ডেপুটেশন গ্রহণ করা হলে পরিস্থিতি আপাতত শান্ত হয় এবং কর্মসূচি স্থগিত করা হয় বলে জানা যায়।

ASHA Workers News
ASHA Workers News

কী বললেন শমীক ভট্টাচার্য?(ASHA Workers News)

এই বিষয়ে আশা কর্মীদের আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তিনি বলেন “আশা কর্মীদের দাবির যৌক্তিকতা রয়েছে। তাঁদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। যে টাকায় তাঁদের কাজ করতে হয়, তাতে কাজ করা সম্ভব নয়। তাঁদের দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কেন্দ্রের কাছে আমরা জানিয়েছি, যে এই পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন। নতুন সরকার এসে ব্যবস্থা করবে।” একইসঙ্গে তিনি বলেন, “এই বাজেট সরকারি কর্মীদের সঙ্গে প্রতারণার বাজেট। আশা কর্মীদের সঙ্গে প্রতারণার বাজেট।”

বর্তমানে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও আশাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি না মানলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন তারা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উচিত আলোচনায় বসে স্থায়ী সমাধান বের করা এমন মত বিজেপির একাংশের।

Shamik Bhattacharya On ASHA Workers
Shamik Bhattacharya On ASHA Workers

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury