India S-400 air defence system
India S-400 air defence system

India S-400 air defence system: ভারতের আকাশ প্রতিরক্ষায় বড় পদক্ষেপ, রাশিয়া থেকে আরও ৫ ইউনিট এস-৪০০ কেনার পথে বায়ুসেনা

Bengal Liberty, Kolkata:

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা (India S-400 air defence system) । রাশিয়া থেকে অতিরিক্ত পাঁচ ইউনিট অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন মিলেছে বলে জানা গেছে। সাম্প্রতিক সামরিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

India S-400 air defence system
India S-400 air defence system

প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়ায় এগোচ্ছে প্রস্তাব (India S-400 air defence system)

সূত্রের খবর, প্রতিরক্ষাসচিব রাজেশকুমার সিংহের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের বোর্ড ভারতীয় বায়ুসেনার প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। এখন বিষয়টি যাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক পরিষদ, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল-এর কাছে। সেখানে অনুমোদন মিললে চূড়ান্ত ছাড়পত্রের জন্য তা পাঠানো হবে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির কাছে।

 

India S-400 air defence system
India S-400 air defence system

উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়া এবং ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী মোট পাঁচটি এস-৪০০ ইউনিট সরবরাহের সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে এবং চলতি বছরের মধ্যেই বাকি দুই ইউনিট পাওয়ার আশা করা হচ্ছে। এর পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল মাথায় রেখে আরও ইউনিট কেনার পরিকল্পনাও এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক।

 

 

 

সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকেই নতুন পরিকল্পনা (India S-400 air defence system)

২০২৫ সালের ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বাহিনীর অভিযান ‘অপারেশন সিঁদুর’- এর পর পাল্টা হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতের একাধিক শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা সম্ভব হয় বলে জানা যায়। সেই সাফল্যে এস-৪০০ ব্যবস্থার বড় ভূমিকা ছিল। বর্তমানে ব্যবহৃত এস-৪০০ ব্যবস্থার পাল্লা প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে, রাশিয়ার নতুন প্রজন্মের এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৬০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়। ইতিমধ্যেই এস-৪০০ ট্রায়াম্ফ ব্যবস্থার যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের এই নতুন প্রতিরক্ষা পরিকল্পনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন :

Dalal Street crash today: ইরানে যুদ্ধের কারণে, ভারতে ধস—বাজার খুলতেই উধাও ১২ লক্ষ কোটি! আর কী কী কারণ?

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury