Prices of Petrol Increased
Prices of Petrol Increased

Prices of Petrol Increased: যুদ্ধের পরিস্থিতিতে আরও মহার্ঘ হলো পেট্রল-ডিজেল, সমস্যায় সাধারণ মানুষ

Bengal Liberty, ২০ মার্চ ২০২৬ :

মধ্যপ্রাচ্যে(Prices of Petrol Increased) লাগাতার যুদ্ধের মধ্যেই নাভিশ্বাস সাধারণ মানুষের। ফের খেটে খাওয়া মানুষের পকেটে টান পড়ছে। যুদ্ধের জেরে গ্যাস ও পেট্রলের দাম ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। তারই মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম আরও দ্বিগুণ করেছে।

এখন প্রতি লিটারে ৮৭.৫৭ টাকা থেকে বেড়ে ১০৯.৫৯ টাকা হয়েছে, যা প্রতি লিটারে এক লাফে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি। এর জেরে জিনিসপত্র আনা-নেওয়ার লজিস্টিক খরচও অনেকটা বেড়ে গেছে।
এতেই চিন্তায় সাধারণ মানুষ। রোজকার সামগ্রীর দাম এমনিতেই চড়া, তার ওপর গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। এর সঙ্গে আবার পেট্রল-ডিজেলের দামও ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Prices of Petrol Increased
Prices of Petrol Increased

প্রধান সমস্যা (Prices of Petrol Increased):

মালবাহী ট্রাক ও শিল্পের উৎপাদনে তেলের দাম বৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানির অভাব থাকায় ধীরে ধীরে হচ্ছে কর্মী ছাঁটাই, অন্ধকারে দিনযাপন করতে হবে হয়ত বহু পরিবারকে।

অনেক কর্মসূচি কাটছাট করা হচ্ছে, এতে সুযোগ কমছে এবং তৈরি হচ্ছে নতুন সমস্যা।

শুধু ভারতের অয়েল মার্কেটেই নয়, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল এখন ১৩০ ডলার, যা আগে ছিল ৮০ ডলার—এই নিয়েও সমস্যা গোটা বিশ্ব জুড়ে।

Prices of Petrol Increased
Prices of Petrol Increased

 

অন্যদিকে, দেশের সাধারণ পাম্পে পেট্রল-ডিজেলের দাম আপাতত স্থিতিশীল রাখা হলেও, বিশ্ববাজারের অস্থিরতা অব্যাহত থাকলে পরে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন :

Election Commission surprise: ভোটের মুখে কমিশনের বড় চমক! মনোনয়ন জমা দেওয়ার সময় জানাতেই হবে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের হদিশ

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury