Arup biswas
Arup biswas

Aroop Biswas: অরূপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে আপিল শতদ্রুর

Bengal Liberty:

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা কবচ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন শতদ্রু দত্ত (Arup Biswas)। মেসির কলকাতা ট্যুরকে কেন্দ্র করে যুবভারতীতে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু। FIR এর উপর ভিত্তি করে গত ১০ জুন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী অরূপকে ১৭ অগষ্ট পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শতদ্রু।

Satudru Dutta
Satudru Dutta

হাইকোর্টের দ্বারস্থ শতদ্রু Aroop Biswas

অরূপ বিশ্বাস একজন মন্ত্রী হয়ে একজন ফুটবল তারকার প্রতি যে আচরণ করেছিলেন, সেই প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তীব্র ভর্ৎসনার স্বীকার হতে হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে (Aroop Biswas)। অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সম্পন্ন না হওয়ার নেপথ্যে কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

Aroop Biswas
Aroop Biswas

মেসিকাণ্ডে একাধিকবার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তদন্তে সহযোগিতা করেননি। রক্ষাকবচ মিললেও কিছু শর্ত আরোপিত হয় অরূপের উপর। এবার রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করলেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু। অভিযোগ, আদালতের সুরক্ষা পাওয়ার পরও তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ১৫ জুনের নির্ধারিত হাজিরাও এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন শতদ্রু দত্তের আইনজীবী।

Advertisement
Advertisement

পূর্বেই শতদ্রু দত্ত জানিয়েছিলেন, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে সন্তুষ্ট নন তিনি। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। আগামী সপ্তাহের শুনানিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury