BSF Jawan
BSF Jawan

Bangladeshi Arrested :কাজের সন্ধানে পদ্মা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

Bengal Liberty: 

এত বিধিনিষেধ থাকা সত্ত্বেও সীমান্তে অনুপ্রবেশ রোধ করা কার্যত পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে লালগোলা থানার পুলিশ। অভিযোগ, পদ্মা নদী পেরিয়ে কোনও বৈধ নথি ছাড়াই তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন। এরপর অন্য রাজ্যে গিয়ে কাজের সন্ধান করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

Bangladeshi Arrested 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লালগোলা থানার অন্তর্গত পদ্মা নদীর তীরবর্তী পণ্ডিতপুর আমবাগান এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির জমায়েতের খবর আসে। এরপর লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকতের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকেই পাঁচ জনকে আটক করা হয়।

এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। ভারতে প্রবেশের বৈধ কোনও নথি তাঁরা দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রের দাবি। জিজ্ঞাসাবাদে তাঁরা বিনা নথিতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন বলেও জানা গিয়েছে।

Bengladeshi Arrested
Bangladeshi Arrested

বিনা নথিতে সীমান্ত পেরিয়ে অন্য রাজ্যে যাওয়ার ছক বানচাল

 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছেন আলামিন, মহম্মদ সাদ্দাম হোসেন, মহম্মদ আসামউদ্দিন, আমিনুল শেখ এবং মহম্মদ কায়েম। পুলিশ সূত্রে খবর, পাঁচ জনেরই বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁদের লক্ষ্য ছিল অন্য কোনও রাজ্যে গিয়ে কাজের সন্ধান করা। তবে তার আগেই লালগোলা পুলিশের অভিযানে তাঁদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।

 

Bangladeshi Arrested 

 

ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এই অনুপ্রবেশের ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং ভারতে প্রবেশে তাঁদের কেউ সাহায্য করেছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ১০ আগস্ট কলকাতায় ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি, যানজট এড়াতে রইল পুলিশের বিশেষ ট্রাফিক গাইডলাইন

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury