Bankura TMC Raj
Bankura TMC Raj

রাজ্যে ফের শিক্ষক শাসানোর অভিযোগ উঠল (Bankura TMC Raj)

Bengal liberty: শিক্ষক পেটানো পর এবার শিক্ষককে প্রকাশ্যে খুনের হুমকি! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের (Bankura TMC Raj)। জানা গিয়েছে, দুই অধ্যাপককে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তৃণমূলের ব্লক সভাপতি। ঘটনায় কখনও পুলিশ নিষ্ক্রিয়, কখনও আবার সক্রিয়।

bankura tmc raj
bankura tmc raj

মূল ঘটনা 

কলেজে পরিচলন সমিতির বৈঠক চলার সময় দাপট দেখায় অভিযুক্ত তৃণমূল নেতা। সম্প্রতি তাঁর সেই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই ওই তৃণমূল নেতাকে ধমকানি চমকানি করতে দেখা যায়। অভিযোগকারী শিক্ষকদের শাসাতেও দেখা যায়। প্রাণনাশের হুমকির মুখোমুখি হতেই অভিযোগ জানাতে থানার দ্বারস্থ হন দুই শিক্ষক। পুলিশ সূত্রে খবর, মেইল মারফত থানায় অভিযোগ জানান ওই দুই অধ্যাপক। তাঁদের নালিশ অস্বীকার করে পুলিশ। এরপর পুলিশ সুপারের কানে গোটা ঘটনার কথা পৌঁছালে, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।

প্রসঙ্গত, এ রাজ্যে এ ঘটনা নতুন নয়। এর আগেও মালদার হবিবপুর, নদিয়ার পলাশিপাড়ায় একই ঘটনা ঘটনা ঘটেছে।এবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে ঘটল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury